কাঁপন ১
তিরিশে নাকি কমতে থেকে ভালোবাসার শীত
আমার দেখি তিরিশোর্ধ শরির বিপরীত।
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনও কেমন করে যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনও আঙ্গুল ছুঁলে
পাথর শরীর বেয়ে ঝরনার জল ঝরে।
এখন কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে আঙ্গার করি।
প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পিছনের সজল ভৈরবী
ভুলে যাই মেঘলা আকাশ, না ফুরোন দীর্ঘ রাত।
একবার ডাকলেই
সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে
একবার ভালবাসলেই
সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।
ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরও, তবু বোধ হবে না নির্বোধ বালিকার।
এখানে পাশাপাশি আমি দুইটা কবিতা দিলাম, প্রথম কবিতাটির মত কিছু কবিতা লেখার জন্য অনেকে তাকে অপছন্দ করে।তার বই নিষিদ্ধ করে। কিন্তু এই সকল কারণে দ্বিতীয় কবিতার মত আরও অনেক সুন্দর সৃষ্টিকর্ম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দেশের একটা মেয়ে, আমাদেরই এক বোন আজ দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে। এটা কোন ধরনের মানবতা? কোন ধরনের গণতান্ত্রিক দেশ? এটাই কি গনতন্ত্র যে একজন নাগরিক কে নিরাপত্তা দেয়ার পরিবর্তে তাকে বের করে দেয়া হয় দেশ থেকে? দেশ বিরোধী কোন কিছুও সে করে নি, সে শুধু তার নিজস্ব ধর্ম চিন্তা টা প্রকাশ করেছে। এই যুগে এসেও মতপ্রকাশের এই স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হচ্ছে। আমি অবাক হই কেউ কিছু বলেনা এই বিষয়ে! সাংবাদিক রা কেউ মুখ খুলে না, কলামে দুই লাইনও লেখে না তার জন্য।কার ভয়ে? তসলিমা নাসরিন, যেখানেই থাকুন ভালো থাকুন। আপনি লিখে যান, কেউ পড়ুক আর না পড়ুক, ভালো বলুক আর মন্দ বলুক, আপনার কলম যেন থেমে না যায়।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



