somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আবৃত্তি শিখি

২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। কিন্তু সঠিক ভাবে আবৃত্তি করতে পারিনা। ভালো করে আবৃত্তি করতে পারলে সেটা পড়তেও ভালো লাগে আর শুনতে তো আরও ভালো লাগে। এছাড়াও আমরা অনেকেই সঠিক উচ্চারণে আরবি পড়তে পারলেও নিজেদের মাতৃভাষা বাংলা সঠিক উচ্চারণে পড়তে পারিনা। আমি মনে করি প্রতিটি সচেতন বাংলাদেশি নাগরিকের উচিত সঠিক উচ্চারণে বাংলা ভাষা শেখা। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির উপর বাজারে অনেক বই পাওয়া গেলেও আসলে বই পড়ে আবৃত্তি ও উচ্চারণ ওভাবে শেখা যায় না। এর জন্য দরকার প্রাতিষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ নেয়া। বাংলাদেশে এখন অনেক গুলো প্রতিষ্ঠান আবৃত্তি ও উচ্চারণের উপর কোর্স করিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি তে গড়ে উঠেছে এসকল প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠানে মূলত বিনা কোর্স ফি তে অথবা নাম মাত্র কোর্সফি তে এসকল কোর্স করানো হয়। সংগঠন গুলোর প্রধান উদ্দেশ্য মূলত দেশে সংস্কৃতিমনা মানুষ গড়ে তোলা।
আপনি বৈকুণ্ঠ, সংবৃতা, স্বরকল্পন আবৃত্তিচক্র, কন্ঠশীলন প্রভৃতি প্রতিঠানে এই কোর্স করতে পারেন। এর মাঝে স্বরকল্পন আবৃত্তিচক্রে নতুন কর্মশালার ক্লাস শুরু হচ্ছে আগামী মাসের ৭ তারিখ। চার মাস ব্যাপী এই কর্মশালা স্বরকল্পন আবৃত্তিচক্রের ৩১তম ব্যাচ। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত স্বরকল্পন আবৃত্তিচক্র দেশের প্রথম সারির আবৃত্তি সংগঠনের একটি এবং এক যুগেরও বেশি সময় ধরে আবৃত্তি চর্চা করে আসছে। তাদের প্রযোজিত অনুষ্ঠানের সংখ্যা ৬০টি। কর্মশালার ক্লাস প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে টি.এস.সি অথবা টেনিস ফেডারেশনে স্বরকল্পনের রুমে অনুষ্ঠিত হবে।শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক এই কর্মশালায় যেসকল বিষয়ে পড়ানো হবে তা হল- আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম, মেডিটেশন, স্বরের স্কেল, প্রমিত উচ্চারণ, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রস, উপস্থাপনা, আবৃত্তির ভাবনা ও আবহসঙ্গীত সহ মাক্রোফোনের ব্যাবহার। কর্মশালার ক্লাস গুলো নিবেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরা। তারা হলেন- শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম, হাসান আরিফ, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গোলাম সারোয়ার, আহকাম উল্লাহ্‌, মীর বরকত, রবি শঙ্কর মৈত্রী, নিরঞ্জন অধিকারী প্রমুখ।
কর্মশালার ফর্ম পাওয়া যাচ্ছে টি.এস.সি ঢাকা বিশ্ববিদ্যালয়, ও মেঘ, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট(নীচতলা), শাহবাগ, ধাকা-১০০০। ফর্মের মূল্য ৩০ টাকা। ফর্ম জমা দেওয়া যাবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং ৩০শে সেপ্টেম্বর টি.এস.সি তে ভাইবা অনুষ্ঠিত হবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ ০১৭১১৫০৫৬৬০, ০১৭১৬৪২২৭৭২, ০১৯১২২৩১৭৮৫।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×