somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আপন আঁধার..............

০৬ ই জুন, ২০০৮ ভোর ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করেই ফোনটা এল...
-আপনি কি রেহান বলছেন?
-জি বলছি,বলুন...
-আমি ......... থেকে বলছি, শাহনেওয়াজ কবির।আপনি আমাদের প্রজেক্টে জয়েন করার ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন গত ২৪শে মার্চ। আগামীকাল সন্ধ্যা ৬টায় স্যার আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আপনি কি কাল একটু আমাদের অফিসে আসতে পারবেন?
-ঠিক আছে,আমি আসব কাল। আপনাকে ধন্যবাদ।
-আপনাকেও,কাল দেখা হচ্ছে তাহলে। প্লিজ দেরী করবেন না। স্যার কাল একটু ব্যস্ত থাকবেন......
-না ঠিক আছে আমি দেরী করবনা।
-ওকে রাখি তাহলে।

ফোনটা পাওয়ার পর থেকে মনটা কেমন যেন উদাস হয়ে গেল রেহানের। অনেকদিন হয়ে গেল সে ওখানে সে যোগাযোগ করেছিল। এদ্দিনে ভুলেও গিয়েছিল। তাও নিজের ইচ্ছেই না। তিশা জোর করেই তাকে সেখানে নিয়ে গিয়েছিল।সে জয়েন করতে চাই তাই রেহানকেও যেতে হবে। আর না পেরে তাকে যেতে হল সেখানে। ফরম পূরন এ জাতীয় হাবিজাবি নানা কাজ......এরকম কত কিছুই যে তাকে করতে হত তখন। এসব ভেবে এখন উলটো হাসিই পায়।

তবুও মন থেকে ফোনের রেশটুকু কাটাতে পারছেনা সে। প্রথমেই ঠিক করল সে যাবেনা।
কেনই বা যাবে।যে কারনে ওখানে যাওয়ার কথা সে প্রয়োজনটুকু এখন ফুরিয়েছে।
সে ঠিক করল আবার ফোন করলে সে সরাসরি না বলে দেবে। এসব নিয়ে অযথা মাথা ঘামানো নিরর্থক......

খুব বেশি সময় এ চিন্তা স্থায়ী হলনা তার। ভাবতে লাগল ওরই তো আগে ফোন পাওয়ার কথা। ও কি যাবে? যাবে ওখানে......। কাল ওখানে গেলে কি একবার দেখা হয়ে যেতে পারেনা? সাথে সাথে সে সম্ভাবনা নাকচ করল রেহান।কি দরকার এ সবের।
ভালই তো আছে সে। তাকে ছাড়া তো ভালই কেটে যাচ্ছে জীবনটা...
সত্যিই তাই? ভাবতে থাকে সে .........।

সেলটা হাতেই ছিল। নাম্বারটা ডিলিট করা হয়েছে আগেই। তাতে কি? অভ্যাসটা কি এত সহজে যায়...এখন ভোলা যায়নি। পুরনো নাম্বারটাই কল দিল সে। খোলায় ছিল। একবার রিং হল। দুবার......।
ধরছেনা...... । আশা ছেড়ে যখন দিবে তখন আর একবার শেষ চেষ্টা করল সে......
এরকমই সে করত সবসময়। একবার না দুবার না যখন খুব ক্লান্ত হয়ে যেত তখনই বলত "এত বার ফোন দাও কেন। জানো না এসময় আমি ঘুমায়?"

এখন বোধহয় ঘুমুচ্ছে সে ......... আজ আর ক্লান্ন্তিকে হার মানাল না সে। একটা মেসেজ পাঠাল। "কল করেছিলাম। বোধহয় ঘুমুচ্ছিলে, পরে কথা হবে।"

জানত সে আর কোন রিপ্লাই পাবেনা। আশাও করেনা...তবু একটি বারও কি জানতে চাওয়া যায়না কেমন আছে সে? এতদিন পর কেনই বা কল করেছিল............


(গল্পটা এখানেই শেষ হতে পারে আবার নাও। যদি এটাকে গল্প হিসেবা নেওয়া হয়।
তবে আরো কিছু না বলা কথা থেকে যেতে পারে রেহানের। চেষ্টা করব সেগুলো বলার)

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৮ রাত ১:৪৮
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×