somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ ওবায়দুল কাদের....তারপরও কিছু প্রশ্ন

২০ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে দেখলাম আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও নোয়াখালী ৫আসনে সাংসদ ওবায়দুল কাদের দারুন একটি মন্তব্য করেছেন...



রাজনীতি এখন ফরমালিনের মতো বিষ ছড়াচ্ছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি এখন ফরমালিনের মতো বিদ্বেষের বীজ ছড়াচ্ছে। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত ১৬ কোটি মানুষের আস্থাকে খুন করে চলেছি। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, পারস্পরিক বিষবাষ্প না ছড়িয়ে সংসদে অভিন্ন রাজনীতির স্বার্থে সমঝোতায় আসুন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আবদুল হক সবুজ, আবদুল করিম খান, মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী, কাজী আজগর আলী, তালুকদার মো. জাহাঙ্গীর প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, উইকিলিকস কিছু তথ্য ফাঁস করেছে যা ভূমিকম্পের মতো ঝড় তুলেছে। এতে আমাদের দেশের রাজনীতিবিদদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, উইকিলিকস যখন সরকারের দুর্নীতির বিষয়ে কোনো তথ্য ফাঁস করে তখন বিরোধী দল উল্লাস করে বলে, আন্তর্জাতিকভাবে সরকারের দুর্নীতি উন্মোচিত। আর বিরোধী দলের দুর্নীতি প্রকাশ করলে তখন তারা বলে ষড়যন্ত্র। বিরোধী দলকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে বরদাসত করা হবে না। আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আন্দোলন করে নির্বাচিত সরকারের পতন ঘটানো যায় না। তাদের আন্দোলন আষাঢ়ে তর্জন-গর্জন নাকি নেতা-কর্মীদের ছবি দেখানোর আন্দোলন? লং মার্চ নাকি লংমার্চের নামে বিলাসবহুল এসি গাড়িতে চড়ে যানজট সৃষ্টি করা?। তিনি বলেন, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে যদি অং সান সূ চি আলোচনায় বসতে পারেন, তাহলে আমাদের বিরোধী দল কেন সংসদে আসছে না। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আন্তর্জাতিকভাবে দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও তেলের দাম বেড়েছে।'

তার এই মন্তব্যের জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হয়। তার সকল মন্তব্য শুনে ভালোই লাগে। এত নীতি বাক্য বলেন তিনি কিন্তু তার নির্বাচনি এলাকার উন্নয়নের দিকে তার একটুও নজর নেই এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়..
তার নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সাথে উনার যোগাযোগ তেমন একটা নেই, নির্বাচনী এলাকায় খুব একটা যাননা। এলাকার মানুষের প্রতি কি উনার দায়বদ্ধতা নেই? উনার নীতি বাক্য ও মন্তব্যের সাথে এরকম আরও অনেক প্রশ্নের কোন উত্তর খুঁজে পাওয়া যায়না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×