নুর আলীর চাঁদাবাজির মামলায় হাসিনার বিরুদ্ধে প্রমান পায়নি পুলিশ।
http://www.bdnews24.com বিডি নিউজ ২৪.কম থেকে হুবহু তুলে ধরা হলো ।
ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। এ কারণে শেখ হাসিনা, চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে বুধবার মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খান বুধবার বিকেল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত
গত বছরের ১৩ জুন তেজগাঁও থানায় হাসিনাসহ তিনজনকে আসামি করে এ মামলা করেছিলেন ২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী।
তেজগাঁও থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম অভিযোগ তদন্তের প্রাথমিক দায়িত্ব পান। তিনি বদলি হওয়ার পর তদন্তের ভার পড়ে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খানের ওপর।
মামলার অভিযোগে নূর আলী দাবি করেন, তিনি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন গণভবনে গিয়ে বিদ্যুৎকেন্দ্রের কাজ পেতে স্ট্যান্ডার্ড চাটার্ড ও আইএফআইসি ব্যাংকের ১২টি চেকে ৫ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছেন।
তিনি আরো অভিযোগ করেন, শেখ হেলাল ওই কাজ পেতে সহায়তা করার জন্য তার কাছে এক কোটি টাকা চাঁদা অথবা ওই দামের ফ্ল্যাট দাবি করেন। পরে তিনি বারিধারায় বোরাক রিয়েল এস্টেটে দুটি ফ্ল্যাট হেলালউদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীকে বুঝিয়ে দেন বলে দাবি করেন নূর আলী।
শেখ হাসিনার বিরুদ্ধে দুই ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ও তাজুল ইসলাম ফারুকের দায়ের করা চাঁদাবাজির আরও দুটি মামলা রয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলার বিচার চলছে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।