সম্প্রতি সৌদি আরবে ৮ বাংলাদেশীকে শিরচ্ছেদ করা হয়েছে। আরও পাঁচজন বাংলাদেশীর মৃত্যুদন্ডও খুব শীঘ্রই একই পদ্ধতিতে কার্যকর করা হবে বলে খবর বেরিয়েছে। এই ঘৃণ্য, অমানবিক বর্বরতার বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ কর্মসূচী করতে যাচ্ছি।
এটি কোনও মিছিল নয়,
মানববন্ধন নয়,
নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে
থাকবো কিছুক্ষণ।
সৌদি আরবে ৮ বাংলাদেশীকে শিরচ্ছেদ করার সময়, সেই অসহায়
মানুষেরা যেভাবে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন , যেভাবে তাদেরকে হত্যা করা
হয়েছিল, অবিকল সেইভাবে।
আমাদের বিশ্বাস- প্রকৃত ব্যাপারটা কতখানি বিভৎস্য
ছিল, এই কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ সেই বিভৎস্যতার স্বরূপটি ধরতে পারবেনৃ।
আর এভাবেই আমরা আমাদের ঘৃণা, আমাদের প্রতিবাদ আমরা ছড়িয়ে দেবো সবখানে।
স্থান : শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে
সময় : সকাল ১০ টা
তারিখ : শনিবার ১৫ অক্টোবর ২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



