কবিতা আমার খুব প্রিয়, কবিতা নিয়ে যে আগ্রহ আছে কবিদের নিয়েও আগ্রহের কমতি নেই।একটা দেশের জন্য কবিতা, গান এগুলো খুব দরকারি বিষয়।দেশের সংস্কৃতি,ঐতিহ্য,দেশপ্রেম,বিদ্রোহ এগুলো কবিতার মাধ্যমে গানের মাধ্যমে মানুষের মধ্যে খুব সহজে প্রবেশ করে।
কবিরা সাধারন মানুষের মত ভাবেন না, তাদের চিন্তা করার পদ্ধতি ভিন্ন। আপনার আমার পাশ দিয়ে তো কত লাইন, শব্দ,অক্ষর নির্বিবাদে ঘোরাঘুরি করে অথচ কবির পাশ দিয়ে গেলেই আর সেগুলোর রক্ষে নেই। চেনা শব্দ গুলোকেই কেমন সাজিয়ে জাদুকরের মত অচেনা একটা কবিতা বানিয়ে ফেলেন, যার হয়তো দারুন একটা অর্থ, যা আপনাকে আমাকে অনেক দিন ভাবাবে।
তাই কবিরা আলাদা। তাদের জীবন যাপনের ধরন আলাদা।তাদের চেহারা বেশভুষাও আলাদা। যদিও কবিতার সাথে বেশ ভুষার সম্পর্ক কি তা আমি অনেক চিন্তা করেও পাইনি। আমার এক কবি দোস্ত বলছিল বাঙালি কবিদের পান্জাবী আর লম্বা চুল দাড়ি নাকি কবিতা ধরার এন্টেনার কাজ করে।
রাতে এটিএন বাংলায় আমার এক প্রিয় কবিকে দেখলাম।তিনি জই মামুনের অনুষ্ঠানে এসেছেন অতিথি হয়ে।তার কবিতা আমার অত্যান্ত প্রিয়, কবি নির্মলেন্দু গুন।তিনি শুধু কবিতাই না তিনি ফুটবল কৃকেট নিয়েও কলাম লেখেন ইদানিং।অনুষ্ঠানটা্ ছিল ৭ মার্চ নিয়ে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন নিয়ে এই কবির অসাধারন একটা কবিতা আছে, নাম "স্বাধীনতা - এই শব্দটি কিভাবে আমাদের হলো"।
জই মামুন বলছিলেন ৭ ই মার্চ নিয়ে এ কবিতাটার চেয়ে ভাল কবিতা খুব বেশি লেখা হয়নি, এটাই সেরা।তার মুখের কথা কেড়ে নিয়ে গুন যা বল্লেন তাতে আমি অবাক হয়ে গেলাম উনি বললেন, এই কবিতাটা ৭ই মার্চ নিয়ে সেরা কবিতা । এবং ভবিষ্যত কবিদের উদ্দেশ্যে বললেন এই বিষয়ে এর চেয়ে কোন ভাল কবিতা ভবিষ্যতে কেউ কখোনো লিখতে পারবেনা।এই কথা বলে উনি তাচ্ছিল্য ভরে হাসছিলেন আর বার বার বলছিলেন "সরি টু সে"।মনে হচ্ছিল ওখানে কোন একজন অহঙ্কারী মানুষ বসে আছে, যার ভেতরে বিনয় ব্যপারটা একদম নেই।টেলিভিশন স্ক্রিনে তার অপরিচিত রুপটা দেখে ভিষন দু:খ পেলাম।
আমরা জানি এখন বাংলাদেশে জীবিত কবিদের মধ্য তিনি অন্যতম।তার অসংখ্য ভালো কবিতা আছে।মনে রাখতে হবে নতুন কবিরা তাকে দেখে শিখছে।
আপনাদের জানিয়ে রাখি এই কবি ভদ্রলোক নতুন কবিদের, লেখকদের অনেকদিন ধরেই তুচ্ছ তাচ্ছিল করছেন।
জাতি সংঘের ৬৫ তম অধিবেশনে তিন কবি গিয়েছিলেন তাদেরকে নিয়ে আড্ডার আয়োজন করেছিল মুক্তধারা, নিউইয়র্ক। নির্মলেন্দু গুণকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে বাংলা কবিতার গতিপ্রকৃতি কেমন ?এই প্রজন্মের কারা ভালো লিখছেন? জবাবে গুণ বলেন, ‘আমার পড়াশোনা খুবই কম। আমি কারো লেখা পড়ি না। আমাকে উৎসর্গ করে অনেকে বই লিখে। সেগুলোও উল্টেপাল্টে দেখি না। খাটের নিচে ফেলে রাখি।’
প্রিয় কবি আপনার কাছে প্রশ্ন আপনি যদি নতুন দের কবিতা নাই পড়েন তাহলে কি করে জানবেন কেউ আপনার চেয়ে কেউ ভালো লিখছে কি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

