হে নবীন,হে তরুণ,
তোরা সব উড়িয়ে দে আজ নবজীবনের পাল।
বুকে সাহস নিয়ে তোরা আজ ধর জাতির হাল।
সারা পৃথিবীর মানুষ আজ দিশেহারা।
শয়তানদের আঘাতে কাঁপে সর্বহারা।
অসহায় জাতি মরছে আজ না খেয়ে।
ওরে তরুণ একবার দেখ তাদের চেয়ে। সারাবিশ্বের মেহনতি মানুষ আজ বাস্তহারা।
শোষকদের অত্যাচারে আজ হারিয়ে গেছে শান্তিরধারা।
চারিদিকে আজ অসহায় ুদার্ত মানুষের হাহাকার।
ওরে তরুণ তোরা জেগে উঠ; তোরা জেগে উঠ আরেকবার।
ওরে তরুণ তোরা প্রমাণ কর,তোরা সাহসী বীর।
তোরা প্রমাণ কর,তোরা নত করিস না তব শির।
ওরে তরুণ তোরা গেয়ে যা মেহনতি মানুষের গান।
তোদের কণ্ঠে ধ্বনিত হোক সত্য ও সাম্যের আহবান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

