ফুটবল প্রেমীরা অবশ্যই জানেন আগামি বিশ্বকাপের আফ্রিকা অন্চলের বাছাই পর্বের গল্প। বিশেষ করে ডি পর্বের খেলা। যেখানে মিশড় এবং আলজেরিয়ার লড়াই রুপ নিয়েছিল অঘোষিত যুদ্ধের। মিশড়ের টিকে থাকতে দরকার ছিল নিজেদের মাঠে আলজেরিয়ার বিপক্ষে দুই গোলের। হয়েও গেল সেটা। এবার শুধু পয়েন্টই সমান সমান নয়, গোলের ব্যবধানও সমান সমান। সুতরাং এবার ফয়সালা করা হবে নিরপেক্ষ ভেন্যুতে প্লে অফ খেলার মাধ্যমে। মিশড় ২০ বছর আর আলজেরিয়া ২৪ বছর বিশ্বকাপ না খেলতে পারার জ্বালা এবারই শেষ করতে চায়। তাই উত্তেজনা উঠেগেলো তুংগে। আর এই উত্তেজনা রুপ নিল ঘাতকের। মিশড়ে অবস্থান কালে আলজেরিয়ান খেলোয়ারদের উপর আক্রমণের মিথ্যা অপবাদের ভিক্তিতে, আলজেরিয়ায় অবস্থানকারী মিশিরীয়দের উপর চলল নিষ্ঠুর আক্রমন। খেলা হবে সুদানের রাজধানী খারতুমে। নেয়া হল তিন গুন নিরাপত্তা। ফিফা ঘোষনা দিল মোষ্ট এক্সাইটেড গেম ফর ২০১০ বিশ্বকাপের। আলজেরীয়া থেকে উরে গেল ৪১ টি বিমান আর মিশর থেকে ২১ টি। খেলার আগের রাতে মিশড়িয় গোলকিপারকে দেয়া হল হত্যা করার এসএমএস। তাই ষ্টেডিয়ামে ঢুকতে দেয়া হল চারভাগের তিনভাগ দর্শকদের। ভাগ্যের নির্মম পরিহাসে হেরে গেল সর্বোচ্য ৬ বার আফ্রিকা কাপ চাম্পয়নরা। আলজেরীরা চলে গেল বিশ্বকাপে। খেলা শেষহবার পর, মাঠের বাহিরে চলল চড়ম অমানুষিকতা। মিশরিয়দের যেখানেই পাওয়া গেল, বেধম পিটানো হলো। তাদের গাড়িতে দেয়া হল আগুন। আলজেরিয়ায় অবস্থানরত মিশড়ীয়দের উপর চলল সর্বপ্রকার নির্যাতন। তাদের দোকানপাট পুরিয়েও দেয়াহল। মিশড়ীয় সরকার তাদের রাষ্ট্রদূতকে ডেকে সাবধান করে দিল, এবং দক্ষিন আফ্রিকীয় ফুটবল এসোসিয়েশন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিল। ধীরে ধীরে পরিস্থতি ঠান্ডা হতে লাগল। মিশড়িয়রা তাদের সব দু্ঃখ্য বুকে চেপে, সব ভুলে গেল।
এবার আসছে প্রতিষোধ নেবার পালা। আফ্রিকা কাপ ২০১০ এর সেমিফাইনালে আবার মুখামুখি দুইদল। আল্লাহই ভাল জানেন কি হবে।
তবে গ্রুপ পর্বে নাইজেরীয়াকে এবং কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে তিন তিন গোল দেয়া মিশড়িয়রা জয়ের আশা করতই পারে।
আমিও সেটাই চাই। আগামি ২৮ তারিখ বিকেলে খেলাটি হবে। দেখার আমন্ত্রন রইল।
বিঃদ্রঃ ইজিপ্ট গত দুই বারের কাপ চ্যাম্পিয়ন, তাও আবার অপরাজিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

