somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ও একজন গোপাল দার সেই ৫২ আমতলা-

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরাসরি ডাকসু সংগ্রহ শালার মনিদিপ্ত ক্যাম্পাস থেকে ৫২ ভাষা আন্দোলনের সেই আমতলা---- সবার জন্য এক পৃষ্ঠা--
বৈশাখী ঝড়ের আগুন জ্বালিয়ে রক্তকরবী জানায় আজকে পথ চলবার হয়েছে সময়" নেপথ্যে কাঁপে রক্ত সূর্য উষ্ণ আবেগে। বিপন্ন হয়ে পড়েছে ছাত্র গণ আন্দোলনের ঐতিহাসিক নিদর্শন গুলো। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি রার বহু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানগুলো আজ প্রায় ধ্বংসের মুখোমুখি। সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের আমতলা যেখান থেকে ৫২'র ফেব্রুয়ারীতে ১৪৪ ধারা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছিল এদেশের সাহসী সন্তানেরা। সেই আমতলা আজ আর নেই। আমগাছের মাটিত্দ উপরের অংশটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায়। ১৯৯৫ সালের ২১ শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাকসুকে এক চিঠির মাধ্যমে অনুমতি দেন গাছটিকে কেটে ফেলার। ঢাকা মেডিকেল বর্ধিত ভবন তৈরির প্রয়োজনেই গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত হয়। লিখিত অনুমতি পাবার পর আমি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র মোজাম্মেলকে নিয়ে মেডিকেলের আমতলায় যাই কিন্তু সেখানকার কিছু মাস্তানের বাধার সম্মুখীন হয়ে ফিরে আসি।

তারপর প্রক্টর নজরুল স্যারের নিকট থেকে আবারও অনুমতি প্রদানের কাগজ নিয়ে এবং ডাকসু কোষাধ্য বেলায়েত স্যারকে সাথে নিয়ে ১৯৯৫ সালের ২২ নভেম্বর দুপুর ১২ টা ৪২ মিনিটে কেটে ফেলা হয় ঐতিহাসিক ভাষা আন্দোলনের নীরব স্বাী আমগাছটিকে। সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায় এদেশের অতিপ্রয়োজনীয় ঐতিহাসিক একটি স্থান। ২২ নভেম্বর যখন আম গাছটিকে কেটে ফেলা হচ্ছে সেসময় ডাকসু সংগ্রহশালার সংগ্রাহক আমি। আমাকে এক সাাতকারে ঢাক মেডিকেলের উপ-পরিচালক ডাঃ কাজী সৈয়দ আহমেদ বলেন, এতদিন গুরু দায়িত্ব ছিলো আমাদের উপর, আজ সেই দায়িত্ব অর্পন করতে যাচ্ছি ডাকসু সংগ্রহশালাকে। তিনি আরও বলেন প্রথমে আমরা জাতীয় যাদুঘরে এ গাছটি রাখবার কথা ভেবেছিলাম। কিন্তু যাদুঘর কর্তৃপ এ দায়িত্ব নিতে রাজী হয়নি। যাদুঘরের এমন দায়িত্ব হীনতা অবশ্যই ভেবে দেখার বিষয়। সেদিন উপস্থিত ছেলেন ডাকসু কোষাধ্য অধ্যাপক ড. বেলায়েত হোসেন। তিনি পরিচালকের হাত থেকে গাছটির পরিচিতি পাথর গ্রহণ করেন। তিনি আমাকে সাাৎকারে বলেছিলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত আমগাছটি সংরণ করার জন্য ধন্যবাদ জানিয়ে দীর্য় জীবি হওয়ার আশির্বাদ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম আমগাছটি আনুষ্ঠানিকভাবে ডাকসু সংগ্রহশালায় স্থানান্তরের ঘোষণা দেন ১৯৯৫ সালের ৬ই ডিসেম্বর । এদিন লাল ফিতে কেটে এ গাছটি সবার জন্য উন্মুক্ত করে দেন। উন্মুক্ত করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ গাছটিকে টিকিয়ে রাখার জন্য যে কোন ধরণের সহযোগিতার অঙ্গীকার করেন। এ অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভি,পি, জি,এস সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর সেদিন থেকেই ৫২্'র ঐতিহাসিক আমতলার আমগাছটি টিকিয়ে রাখার গুরু দায়িত্ব পড়েছে আমার উপর। এদেশের ইতিহাস, ঐতিহ্যের অপর একটি স্মরণীয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলা। এখানেই ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলণ করেছিলেন ডাকসু নেতৃবৃন্দ। সেদিনের পতাকায় রক্তলাল বৃত্তটির মাঝে সোনালী বর্ডারে বাংলা দেশের মানচিত্র অাঁকা ছিল। স্বাধীনতা পাগল হাজারো মানুষের মাঝে উপস্থিত ছিলেন সে সময়ের শীর্ষ চার ছাত্র নেতা (১) আব্দুল কুদ্দুস মাখন (২) আ,স,ম, রব (৩) নূর এ আলম সিদ্দিকী (৪) শাহাজাহান সিরাজ প্রমুখ।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কতর্ৃপকে ধন্যবাদ জানাই পাকিস্তানীরা ৭১-এ বট গাছটি কেটে নেওয়ার পরও আরেকটি বটগাছ লাগানোর জন্য। তার ওপর তী্ন নজর রাখা হয়েছে এই বট গাছটির নিরাপত্তার দিকে।

[গোপাল দাশ, সংগ্রাহক ও আলোকচিত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×