বিস্তারিত পড়ুন
আরো পড়ুন >> তোরেসের দারুন এক গোলে বার্সাকে হারিয়ে ফাইনালে চেলসি
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হকি

এখনকার সময়ে বার্সেলোনা মানেই যেনো মেসি। মেসিকে যেদিন থামানো কঠিন হয়ে পড়ে সেদিন বার্সেলোনাকে থামানোর কোন প্রশ্নই উঠেনা। মেসিময় এই বার্সেলোনাকে থামানোর জন্য প্রতিপক্ষ কোচদের পরিকল্পনায় সবার আগে মেসিকে থামানোর কৌশল থাকে।
গত এল ক্ল্যাসিকোতে রিয়াল কোচ মরিনহো মেসিকে থামানোর কৌশলে সফল হয়েছিলেন। আর এইদিন বার্সা কোচ পেপ গার্দিওলা হয়েছেন সমালোচিত। মেসিকে আরো বেশি সুযোগ করে দেওয়ার জন্য একাদশ সাজিয়েছিলেন গার্দিওলা। আলভেজকে উপরে উঠিয়ে এনে, মূল একাদশে তেল্লোকে মেসির সাথে জুটি করেছিলেন। যার কারনে ম্যাচ শেষে পরাজিত গার্দিওলাকে দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এই পর্যন্ত ৬৩ গোল করেছেন। ২০১১-১২ মৌসুমে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতা মেসির গোল দলের জন্য কতটা প্রয়োজনীয় তা বোঝাতে শুধু একটি পরিসংখ্যানই যথেষ্ট।
মেসি গোল পাননি এমন গত ২১ ম্যাচের মাত্র ৮টিতে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। গত দুই ম্যাচে মেসি গোলের দেখা পাননি। প্রতিপক্ষ খেলোয়াড়দের জালে আটকা পড়া মেসি যেনো অসহায় হয়ে পড়েছিলেন।
চেলসির বিপক্ষের চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মেসিকে আটকাতে অনেক চেষ্টা করেও পারা যায়নি। সানচেজ আর ফাব্রিগাসের সাথে মেসির আক্রমন ত্রয়ীতে মেসিকে অনেকটা জায়গা করে দিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা।
মেসিও সেই সুযোগ কাজে লাগিয়ে তিনটি দারুন সুযোগ তৈরি করেছিলেন। সেই সুযোগগুলো শেষ পর্যন্ত জালের দেখা পায়নি। উল্টো চেলসি স্ট্রাইকার দ্রগবার একটি পরিকল্পনাই কাজে লাগিয়ে ১-০ গোলে ম্যাচ জিতে নিলো চেলসি।
চেলসির সাথে এই নিয়ে টানা সাত ম্যাচে গোলের দেখা পাননি মেসি। দ্বিতীয় লেগেও মেসি গোলের দেখা পাননি এবং বার্সেলোনা চেলসির সাথে ২-২ গোলে ড্র করে বিদায় নেয় চ্যাম্পিয়নস লীগ থেকে।
আর অন্যদিকে তাদের প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ শুধু রোনালদোর উপর নির্ভরশীল। এই মৌসুমে রোনালদো ৫৪ গোল করেছেন, আর তার দুই আক্রমন সহযোগী বেনজেমার গোলসংখ্যা ২৯ এবং হিগুইয়েনের গোলসংখ্যা ২৪।
বার্সেলোনার আরো সমস্যা হয়ে গিয়েছে তাদের স্ট্রাইকার ডেভিড ভিয়াকে হারানোতে। এই মৌসুমে পা ভেঙ্গে সাইড বেঞ্চেই বেশিরভাগ সময় কাটানো ভিয়া দলে থাকলে মেসির উপর কিছুটা চাপ কমতো। তবু দলে আরো খেলোয়াড় আছেন, যাদের গোল করার দারুন ক্ষমতা আছে।
তাহলে কি বার্সেলোনা দিন দিন মেসিনির্ভর হয়ে যাচ্ছে? এতে কি আদতে বার্সেলোনার জন্য ভালো কিছু হচ্ছে? এবার চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আর রিয়ালের কাছে লা লীগার শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে বার্সেলোনার জন্য চিন্তার অনেক জায়গা করে দিচ্ছে এই প্রশ্ন।
মূল খবর এখানে
জাতীয় লীগের ফাইনালে খুলনা-রাজশাহী
এই জার্মানী দলই ইতিহাসের সেরা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



