অনেক কিছুই হস্তান্তরের কথা শোনা যায়। প্লট, বাড়ি, স্থাবর-অস্থাবর সম্পত্তি- অনেক কিছু। কিন্তু 'ব্লগ হস্তান্তর' ব্যাপারটা কতটা প্রচলিত জানি না। বেশ কিছুদিন হলো এই ব্লগ পড়ছি। ভালো লাগতো অনেকের লেখা। তাদের লেখা পড়ে তাতে নিজের মতামত, ভালো লাগা, খারাপ লাগাটা জানাতে ইচ্ছা হতো। কিন্তু শুনেছিলাম এখানে রেজিস্ট্রেশন করে নাকি সাথে সাথেই কমেন্ট এ্যাক্সেস পাওয়া যায় না। সপ্তাহ, মাস লেগে যায় এই অধিকার পেতে পেতে। কেউ কেউ নাকি আবার অনেক ভাগ্যবান, রেজিস্ট্রেশনের কয়েকদিন এমনকি কয়েক ঘন্টার মধ্যে এই সুবিধা পেয়ে যায়। কিন্তু আমার এত অপেক্ষা করার ধৈর্য ছিল না। তাই আমি রেজিস্ট্রেশনের কথা চিন্তা করিনি আর। কিন্তু আমার খুব প্রিয় এক বড় আপু আমার এই ইচ্ছার কথা জানতো। সে তার নিজের এই নিকটি আমাকে দিয়ে দেয়।
আপুর অনেক প্রিয় একটা গান ছিল অঞ্জন দত্তের 'এটা কি 2441139?' -এই গানটা। সেই গানের সাথে মিলিয়েই নাকি এই নিকটা নেয়া। কিন্ত আপু আর লিখবে না। কেন লিখবে না কারনটা বলে নাই। নাহ, একটা কারন অবশ্য বলেছে। তার নাকি আর লিখতে ইচ্ছা করে না।
সে যেমন আমার অনেক প্রিয় আমিও নাকি তার কাছে ঠিক তেমনই। তাই এই নিকটা আমাকে দিয়ে গেছে। আমি হয়ত তেমন কিছু লিখবো না। কিন্তু মন্তব্য করার যে ইচ্ছাটা ছিল মনে সেটা এবার পূরণ হবে মনে হয়।
ভালো থাকবেন সবাই।
( আপুটার প্রতি ভালোবাসা স্বরূপ তার প্রথম পোস্টটাকে রেখে দিলাম। )
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


