এলোমেলোভাবে তুমি পাতা উল্টাচ্ছো, হঠাৎ থেমে গেলে একটি পাতায়। কি দেখছো? খুঁজে পেয়েছো কি আমাকে?
ঐ দূর আকাশের সবচেয়ে উজ্জ্বল নীল তারাটাই আমি। আমার আছে নীলচে আলো। প্রতিরাতে সে আলোটাই দেখো তুমি।
আবার পাতা উল্টানো শুরু।
থামলে এবার রঙিন প্রজাপতির ডানায়। কত তার রঙ! সে রঙে স্বপ্ন রাঙাও। আমার ডানার এত রঙ পাবে আর কোথাও!
শেষ পাতাটা রংধনুতে শেষ। টিকেট হাতে পেরিয়ে গেলে রংধনুটার এ মাথা থেকে ও মাথা। রংধনুটার শেষমাথাটা গিয়ে ডুবেছে সমুদ্রজলে।
এখানেই আমার ছবি-বইয়ের সমাপ্তি।
ভাঙা খাঁচার যে পাখিটার গান শোনো প্রতিদিন, মনে রেখো, সে পাখিটাই আমি।
ছবিসূত্রঃ গুগল
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


