হয়তো আরো একদিন গাইবো পাহাড়ী গান
বেসে যাবো জোয়ারে
ঝরা ফুলের মতো।
নি:সঙ্গ পাথরের সাথে হবে মিতালী
বলব কথা ঢেউয়ের সাথে,
শ্যাওলা কান পেতে রবে বন্ধুর মতো।
কারো জন্য অপেক্ষা নয়
নেই কোন প্রশ্ন- হুংকার
নেই ভয়,নেই প্রশ্রয়
আছে শুধু একধরনের অহংকার।
হয়তো আরো একদিন গাইবো পাহাড়ী গান

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন