বিবর্ণ অন্ধকারে হাত পেতে রই
হঠাৎ আলোয় চমকে উঠি,
এক চিলতে রোদ ছুয়ে যায় উঠোন
ছাদের কার্ণিশ,প্রকৃতির আশপাশ।
ভয়ে আতঙ্কিত কিংবা দেয়ালে পিঠ,
যদি আর হারাবার কিছুই থাকেনা
তখন আমি এক বিদ্রোহী,
হয়তো দানব,পিশাচের মতো
দাড়িয়ে যাবো জিন্জির হাতে।
দেবনা আর কুর্নিম কারো
আমার স্বদেশের আমিই রাজা
আমিই করবো রক্ত স্নান।
নীল আলোয় যদি বসি প্রার্থনায়
যদি বলি দে ফিরিয়ে আমার স্বদেশ
পারবে কি কেউ,ফিরিয়ে দিতে
যেমন যাই ফিরে মায়ের কোলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

