somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা থেকে গান: মিছিমিছি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নেই, এটাই একমাত্র সত্য।
অন্য সত্যরাও আছে;
আমিও তাই মিছিমিছি আছি
এই লুকোচুরি খেলায়
মুখোশ জগতে
তুমিও চেয়েছিলে
পাথরে ফুল ফোটাতে।

এখন মাঝরাত। দুঃখী বালক কাঁদে;
তবুও হাঁটছে দেখ শীতার্ত পথে-
এই লুকোচুরি খেলায়
মুখোশ জগতে
তুমিও চেয়েছিলে
পাথরে ফুল ফোটাতে।


আমার মায়ের ছিল অসম্ভব সংবেদনশীল এক মন। যে কারণে হয়ে উঠেছিলেন আমার সবচে ভালো বন্ধু। বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়েছিলেন। আমার ইতিহাসের প্রথম পাঠ তার কাছেই হয়েছিল। আমার প্রতিভায় আমার আর্দশে আমার মায়ের বিশ্বাস ছিল গভীর। তাই লিখেছি-

তুমিও চেয়েছিলে
পাথরে ফুল ফোটাতে।

আর আমার পরিস্থিতি যে বিরুপ-মা তাও জানতেন। তাই লিখেছি-

এই লুকোচুরি খেলায়
মুখোশ জগতে
তুমিও চেয়েছিলে
পাথরে ফুল ফোটাতে।


এই গানটা আমার মায়ের মৃত্যুর পরবর্তী সময়ের অভিজ্ঞতা নিয়ে লেখা। কম্পোজিশনের সময় জনকে কথাটা বলিনি। সব বলা ঠিকও না যেহেতু। জন নিজের কোনও বিচ্ছেদের কথা ভেবে সুর করেছে। এমনটা হতে পারে। হয়ও।

তুমি নেই, এটাই একমাত্র সত্য।
অন্য সত্যরাও আছে;
আমিও তাই মিছিমিছি আছি

এই তিনটি লাইনে যা বলার বলা হয়ে গেছে। আমার মিছিমিছি বেঁচে থাকার কথা। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। আমার মা মারা যাওয়ার পর আমার তিন তিনটে বোনের বিয়ে বাকি। একমাত্র ভাই হিসেবে আমাকে তো অনিবার্য যুদ্ধটা তো করতেই হবে।

এখন মাঝরাত। দুঃখী বালক কাঁদে।
তবুও হাঁটছে দেখ শীতার্ত পথে ...

এ দুটি লাইনে মায়ের প্রতি আমার প্রতিশ্রুতি। জীবন যতই বিরূপ হোক -তার সন্তানটি শীতার্ত পথেই হাঁটবে-শীতমোচনের বস্ত্র তার জুটুক বা নাই জুটুক।






জন। গানটির কম্পোজার। আমার মায়ের মৃত্যুর পর আমাকেও এরকমই বৈরাগ্য পেয়ে বসেছিল। জন -এর বৈরাগ্যের কারণটি অবশ্যি অন্যরকম। মাঝেমাঝে দু পক্ষের বোধ এভাবেই অদলবদল হয়ে যায়।


গানটার অডিও ফাইল

http://www.mediafire.com/?iwejzhnd0ym

উৎসর্গ: ব্লগার ফ্লাইং ডাচম্যান। অসম্ভব রসিক এক ব্ল্যাকভক্ত মানুষ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×