somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেক কবি জারোস্লাফ সেইফার্ট এবং তাঁর কবিতার জগৎ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেক কবি জারোস্লাফ সেইফার্ট। ইনি নজরুল ও জীবনানন্দের সমসাময়িক। সেইফার্ট অবশ্য জন্মেছেন ১৯০১ সালে এবং নজরুল ও জীবনানন্দের উভয়ই ১৮৯৯ সালে। সেইফার্ট ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পেয়েছেন-এটি বিস্ময়ের নয়; সেইফার্ট চেক কমিউনিষ্ট পার্টির মেম্বার ছিলেন -আমার খটকা এখানেই। কবি জারোস্লাফ সেইফার্ট চেক কমিউনিষ্ট পার্টির মেম্বার ছিলেন এবং পার্টির পত্রপত্রিকা সম্পাদনা করতেন; কবিরা মেহনতি মানুষের প্রতি সহানুভূতিশীল হতেই পারে, কাজেই এই তথ্যটিও বিস্ময়কর নয়; সেইফার্ট ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পেয়েছেন-আমার খটকা এখানেই ...



চেক প্রজাতন্ত্র। মানচিত্র। লাল রঙের অংশটুকু।

১৯০১ সালের এই চেক দেশেই কবি জারোস্লাফ সেইফার্ট জন্মগ্রহন করেন। প্রাগ হল চেক প্রজাতন্ত্রের রাজধানী। স্থানীয়রা বলে প্রাহা। প্রাহার কাছেই শহরতলি যিযকভ। ঢাকার কাছে যেমন উত্তরা-তেমনি প্রাহার কাছে যিযকভ।


যিযকভ।

সেইফার্ট ১৯০১ সালের ২৩ সেপ্টেম্বর যিযকভ-এ জন্মগ্রহন করেন। সেইফার্ট বিংশ শতকের কুড়ির দশকে অর্থাৎ তরুণ বয়েসে লেখালেখি শুরু করেন। ঐ সময়ই কাব্যগ্রন্থ বেরোয়। ভিতরকার আগুনহেতু নিজ দেশে পরিচিতি পেতে দেরি হয়নি তরুণ কবিটির। তাঁকে অচিরেই চেক সাহিত্যের নবযুগের অগ্রদূত বলে চিহ্নিত করা হল।
যেকোনও দেশেরই সাহিত্য আন্দোলনের মাঝখানে দীপশিখার মতন জ্বলজ্বল করতে থাকে একটি সাহিত্যপত্রিকা। সেইফার্টও অন্যদের সঙ্গে একটি সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সাহিত্যপত্রিকার নাম: Devětsil ; এটি উদ্ভিদের নাম।


Devětsil; এর ইংরেজি নাম বাটারবুর; অর্ন্তনিহিত অর্থ নয়টি শক্তি।

কমিউনিষ্ট পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ সেইফার্ট; পদত্যগ করতেও বিলম্ব হয়নি। ১৯২৯ এর মার্চ মাসে পদত্যাগ করলেন। কারণ? চেকোশ্লাভাকিয়ার কমিউনিষ্ট পার্টির নয়া নেতৃত্বে রুশ বলশেভিকদের অশুভ প্রভাব। যা হোক, সেইফার্ট ১৯৪০ অবধি সাংবাদিকতা করে কালাতিপাত করেন। কবিতাও লিখছিলেন। তাঁর কাব্যগ্রন্থ কতগুলি রাষ্ট্রীয় পুরস্কারও লাভ করে। দীর্ঘকাল চেক লেখক ইউনিয়নের সভাপতি ছিলেন। ছিলেন চেক দেশে কমিউনিষ্ট অপশাসনের বিরুদ্ধে স্বোচ্চার। তরুণ জীবনে কমিউনিষ্ট পার্টি করলেও পরিনত বয়েসে চেক প্রজাতন্ত্রে কমিউনিষ্ট শাসন মেনে নেননি। ১৯৭৭ সালে সরকারি নির্যাতরে বিরুদ্ধে যে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল, তাতে নির্ভয়ে সই করেছিলেন কবি।
১৯৮৪ সালে নোবেল পুরস্কার পেয়েছেন; তখনও কমিউনিস্ট শাসন। মিডিয়ামূখর ছিল না। শীতল ছিল। কবি ১৯৮৬ সালে মারা যান। কবির অন্ত্যেষ্টিক্রিয়ায় চেক গুপ্ত পুলিশ ছিল। তারা নাকি শোকার্তদের বেদনা রোধ করার জন্য ওখানে উপস্থিত ছিল!
সেইফার্ট সম্বন্ধে এই কথাগুলি লিখলাম কবির জীবন ও কাল সম্বন্ধে সামান্যতম ধারনা দেওয়ার জন্যই । আসুন এবার কবিতার ভিতর দিয়ে সেইফার্ট - এর চিন্তারজগৎটি উপলব্ধি করার চেষ্টা করি। তার আগে বলি: সেইফার্ট এর কবিতায় নারীপ্রেমের প্রাধান্য আছে। দি স্মোক অভ মারিজুয়ানা কবিতায় লিখেছেন:

But no sooner had I written
a few happy lines about love
than my eyes would seek the eyes of women,
my hands their hands
and my lips their startled lips.

God knows, in this country
women like poetry.
Maybe that's why the poet's sighs
don't make them press their hands so frantically
upon their breasts.

গাছের ওপর পাখির ডাক
শুধু একটি ছোট রট-আয়রনের গেট, ওটা সব সময় খোলাই থাকে
আনন্দিত উদ্যানে প্রবেশ রোধ করে
আর সাদা ঢাকা বারান্দা
প্রাচীন লেবু গাছময় রাজপথের শেষে।
আমি ওখানে প্রায়ই যেতাম
ওপরে ও চতুর্দিকে
আনন্দে চিৎকাররত সুগন্ধী সংগীতের মাঝে
সেঁতসেঁতে ফুটপাতের ওপর
দীর্ঘকাল আগে মৃত
কবি মাচা-র পায়ের শব্দ শোনার জন্য।

আমি জানি পাখিরা অনেক কিছু নোংরা করে দেয়,
এমন কী ফরগেট মি নট ফুলের বিশুদ্ধ চোখ,
আর ওদের কেউ কেউ
মৌচাকের আশেপাশে ওত পেতে থেকে

নিপুন ভাবে ওদের হুল সরিয়ে
খুন করে মৌমাছি।
এই ওদের রাজ্য।

আর যখন মার্চ মাসে আমাদের জানালার
প্রথম গায়ক পাখিটি গাইতে শুরু করে,
যেন মনে হয় গ্রামীণ স্টেশনের
ঘন্টার সঙ্কেত ধ্বনি
পরের স্টেশন অভিমুখে যাত্রা শুরু করেছে ট্রেনটি ।

আনন্দিত উদ্যানের ওপরে যেবিন পাহাড়
এর শীর্ষে
বিচ্যুত কম্পাসের কাঁটা
আমার হৃদয়ের মতো করে কাঁপে
যখন ঢাকা বারান্দার সিঁড়িতে দেখি
তোমার পা।

একটি শূন্য ঘরে

এমন কী দাঁড় কাকও গায়ক পাখিদের একজন
আর সে আমায় শক্তি দেয়,
যখন আমার জীবনে অনঢ়
কুয়াশার মতো ছড়ায় বিষন্নতা ।
বুড়ো মানুষের কাছে মধুর গদ্যের
কী এমন মূল্য বল? তখন তো তুষারের রংও
তার বিরুদ্ধে করে বিদ্রেহ।

সে যাই হোক। কিন্তু আমি তোমার জন্য
একটা ছোট্ট ঘুঘু পাখি এনে দেব।
যদি তুমি ওকে ধর তো
ওটি তোমার আঙুলে আলত করে ঠোকরাবে।
আমি ওকে রাস্তার ওপারের একটি ছাদের ওপরে দেখি
আর ওকে ডাকলেই কাছে আসে।
দূরের দেশ থেকে পাখিটা এসেছে
রাজা সলোমনের প্রেমগীত থেকে।
ওকে বুকে চাপ দিয়ে ধরে রাখ
ওখানেই ওর স্থান।
কিন্তু যদি ও অন্যদের সঙ্গে উড়ে যায়
তা হবে ক্ষণিকের ঝলক
যেনবা আয়নায় বিম্বিত সূর্যালোক।
কথা বলতে ইচ্ছে না করলে চুপ করেই থেকো
আর দয়া করে হেসো
আর যখন তুমি আমাকে দেবে
চুমু কেবল গালে নয়, ঠোঁটেও,
আমি তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে চাই।
আমি কী লোভী!

সেইসব দিনগুলির কথা আজও মনে আছে
আজকালকার দিনের তুলনায় সিনেমা হলগুলি ছিল
কেমন অন্ধকার অন্ধকার ।
তাছাড়া সিনেমার দৃশ্যগুলি কেমন ভিজে ভিজে।
কেবল দরজার ওপরের জ্বলত ম্লান লাল বাতি
আতঙ্কের তৈরি হলে।

সেসব দিনে তরুণতরুণীরা চুমু খেত
কেবল অন্ধকারে লুকোন বাকশোয় নয়
স্টল-এর পিছনের সারিতে।
পিপাসা পেলে পানের রসের মতন উত্তেজক
পান করতাম মেয়েদের মুখের লালা ।
হায়, ওই গভীর লাল লালায়
জ্বালা পোড়া করত জিভ ।



THE BIRD'S VOICES IN THE TREE TOPS

Only a small wrought-iron gate that's always open
bars entry to the Pleasure Garden
and the white loggia
at the end of the avenue of ancient limes.
I used to go there and to listen for
the long-dead footfall of the poet Macha
on the damp flagstones
amidst the jubilant amorous songs
above and all around.

I know, birds foul a lot of things,
even the pure eyes of forget-me-nots,
and some of them even lurk by the hives
and murder bees,
adroitly removing their stings.
But this is their kingdom.

And when on our window-sill in March
the first blackbird sings out
it is like the voice of the signal bell
on a rural platform,
with the train already pulling out of the next station.

Above the Pleasure Garden is Zebín Hill.
On its summit
the compass needle is deflected
and flickers like my heart
when on the loggia steps I see
your legs.



IN AN EMPTY ROOM

Even the raven belongs to the song bird family
and that gives me courage
when sadness like a stifling smog
falls on my life.
What price sweet verses
when a man is old.
Even the whiteness of the snow revolts him.

But for you, nonetheless, I'd like to bring along
a little white dove.
If you held it in your hands
it would softly peck your finger.
I see it often on the roof across the road
and could invite it over.
It has come from afar,
from King Solomon's love songs.
Gently press it to your breast,
that's where it belongs.
But if it flies up with the others
it is a momentary flash of glitter
like a mirror caught in the sun.
You can stay silent if you don't feel like talking,
only please smile,
and when you give me
a kiss not only on my cheek
but also on my lips,
I want to feel your hot breath.
How greedy I am.

I remember the days when it was much darker
in the cinemas than today.
The films were darker and moreover
the screen always looked as if it were raining.
Only above the doors glowed dim red bulbs
in case of panic.

In those days young people kissed
not only hidden in dark boxes
but also in the back row of the stalls.
In thirst I drank saliva from the mouths of girls.
It was intoxicating like chewed betel juice
but that is a deep red
and burns on the tongue.


সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×