মানুষের চামড়ায় বাঁধানো বই!
১০ ই জুলাই, ২০১১ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা ৩০০ বছরের পুরনো একটি বই পাওয়া গেছে উত্তর ইংল্যান্ডের লিওসে। ভীতিকর চেহারার এ বইটি পাওয়া যায় সেখানকার এক রাস্তায়। পুলিশ জানায়, মানুষের চামড়ায় বাঁধানো বইটির ভেতরে পৃষ্ঠাগুলোতে কালো কালির হাতের লেখা রয়েছে, যা সম্ভবত সতের শতকে লেখা। পুলিশ মনে করছে, ডাকাতি করে পালানোর সময় ডাকাতরা বইটি রাস্তায় ফেলে যায়। পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বইটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন। তাদের ধারণা, ওই এলাকারই কোন বাড়ি থেকে বইটি চুরি করা হয়েছে। বইটির বিষয়বস্তুর বেশির ভাগই ফরাসি ভাষায় লেখা। উল্লেখ্য, ফরাসি বিপ্লবের সময় এমন অনেক বই-ই বেরিয়েছে যেগুলো এ বইটির মতোই মানুষের চামড়া দিয়ে বাঁধানো। সতের থেকে উনিশ শতকের মধ্যে কখনও কখনও বই বাঁধাই করতে এ নৃশংস পদ্ধতি কাজে লাগানো হতো, যা অ্যামফেন্সান্ডারসিক নামে পরিচিত।
- ফাতিমা শর্মী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন