এক ঝাঁক চিল কোথা হতে এতো দিন পর,
নীরদ ভাঁজে উড়ে সঙ্গে শান্তির বানী
শঙ্খচিল?শান্তি?মনে অজানা হাতুড়ির বেতাল শব্দ সৃষ্টি।
বিচ্ছুরিত শব্দ আনন্দ কান্নায় ভাব সন্দিহান!
তাহলে কি?অবিরাম এই আকাশ যাত্রার সংকেত?
এখনো কি মরা কোন লতিকার সন্দানে এই ব্যতিচার?
আকাশে উড়ন্ত শকুন,প্রসারিত দৃষ্টি করে চলে খুন,
লাশের দলাগুলোকে দ্বীতিয় বার।
ভালবেসে নিজভূম,বায়ূকে। দূষিত গন্ধ চিরতরে নিশ্চিহ্ন প্রয়োজন!
স্থল গন্ধ প্রহরী কুকুর, শেয়াল স্বেচ্ছাসেবক বেশে,
বীরের মাংস খেয়ে মোটাতাজা হয়,উত্তরে কুকুর দক্ষিনে শেয়াল কর্তব্য পালনে রয়।
অত্যচার কবলিত মানুষ,যুদ্ব ফেরত দেবতা,
লাল সবুজ নিশান,আনন্দ অশ্রু নব অভিজ্ঞতা!
ঐ দিক!বিশুদ্ব কর্মীরা একে একে সাফ করে যায় পরিত্যক্ত লাশ।
জৈবিক প্রয়োজন নয়,বিশুদ্ব বাতাস প্রয়োজন।
প্রথম সূর্যটি এভাবে আলোক দেয়।দ্বীতিয় সূর্যটির অপেক্ষায় দীর্ঘ রাত।
বিশুদ্ব বাতাস এখনো অনেক প্রয়োজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



