আনন্দ মেঘ আজ চতুর্দিক,নতুন আবরণ,
ম্রিয়মাণ উত্তেজনা সগর্ভে ঘোষণা আজ ভালবাসার দিন,
আজ ঝাঁকে ঝাঁকে মুক্ত বিহঙ্গের দল,
ডানা-মেলে ফিরবে গোধূলি লগন,
বন্দিত্বের সুখে ডুবে যাবে,
আস্ত সূর্য হৃদয় কোটরে সুপ্ত কলি, বন্ধ বাতায়ন,
একযোগে উঠবে জেগে, ছড়াবে সুগন্ধি চাহিদা,
নৈকট্য,আনন্দ আবরণ, ঘোর নিশ্বাস,
অপেক্ষা পাটাতনে ঘুমহীন আনন্দ সুন্দর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



