জায়গাজমি ভোগ-দখল সম্পর্কিত পোষ্ট। অভিজ্ঞরা পরামর্শ দিন।
০১ লা আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জায়গা-জমি দখল কিংবা ভোগ সংক্রান্ত জ্ঞান কম। এককথায় নেই বললেই চলে। তবে এর সম্পর্কে আমার বিস্তারিত কিছু জানার দরকার ছিল। অভিজ্ঞরা পরামর্শ দিলে খুশি হব।
যেমন ধরুন আমার ৪ গন্ডা জমি আছে। যার দলিল এবং রেজিষ্ট্রেশন ওকে আছে। এবং উক্ত দলিলও আমার কাছে আছে। ধরে নিন কোন এক দুঃষ্কৃতিকারি আমার জায়গাটাতে আমার অজান্তে একটা বিল্ডিং স্থাপন করে ফেললেন। এক্ষেত্রে আমার করনীয় কি এবং আমি কিভাবে আয়নি সহায়তা পেতে পারি? এটা যদি সামাজিক ভাবে নিস্পতি করতে যাই তবে আমি দেখছি তারা দুটা পদ্ধতিতে নিষ্পতি করবেন। প্রথমত জমির বাজার দরে আমাকে টাকা পরিশোধ করবেন। দ্বিতীয়ত সমমূল্যের অন্য আরেকটি জমি আমার নামে লিখে দিবেন। দ্বিতীয়টাতে যদি আমি রাজি থাকি তবেই সম্ভব। ধরুন আমি প্রথম শর্তে রাজি হলাম যে আমাকে বাজার দরে টাকা দিতে হবে। কিন্তু ঐ ব্যক্তি রাজি হলেন না। উনি রাজি হলেন দ্বিতীয় শর্তে, অথাত্ উনি সেম আরেকটা জমি দিতে চান। উল্লেখ্য ঐ জমিটা আমার জমির তুলনায় নগন্য কিন্তু আমার জমিটা উনার এলাকায় বলে এলাকার পাওয়ার খাটিয়ে উনি জোর করে ভোগ-দখল করতে চান। আবার তিনি এও বললেন যে যদি তাকে প্রথম শর্তে রাজি হতে হয় তবে টাকা দিবেন উনার সময় মত। অথাত্ তিনি তার ইচ্ছা মত কিস্তিতে ভেঙ্গে ভেঙ্গে দিতে চান। এক্ষেত্রে আমার করনীয় কি? আইনি সহয়তা এখানে কিভাবে নিতে হবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন