একেবারে ছুডুবেলার থিকা শুরু করি .. যতদুর মনে পরে --
মা'র মুখে আমার একেবারে ছোটবেলার নানান সু-কীর্তি শুনছি , ছোটবেলার থিকাই নাকি আমি মারমুখি ছিলাম , কাউরে শান্তিতে থাকতে দিতাম না । মা খাবার-দাবার নিয়া বেশী জ্বালাইলে বিরক্ত মুখে দেয়ালের টিকটিকিটাকে বলতাম - 'টিকটিক মা'কে নিয়া যা তো'
মাঝেমাঝে বাপের ডিভানে শুয়ে বাবার মত পায়ের উপর পা তুলে পেপারটা চোখের সামনে মেলে বাবার মত গম্ভীর স্বরে হাঁক দিতাম - 'মা আমার চশমাটা দাও তো'
আর যখন ফিডার খাইতাম তিনটা বালিশের কমে আমার পোষাইতো না , একটা মাথার নিচে একটা সাইডে আরেকটা একপায়ের নিচে , নবাবির চুড়ান্ত বহিঃপ্রকাশ ।
দাদী রোজ সকাল ১১টার দিকে একটা হাফ-বয়েল্ড ডিম খেত, এত শৈল্পিক ভাবে আর কাউকে আমি সেদ্ধ ডিম খেতে দেখি নাই । ডিমের উপরের দিকের খোসাটা একটু ছিলে একটু লবন আর গোলমরিচের গুড়ো ছিটিয়ে কুসামটা সুরুৎ করে খেয়ে ফেলতো পরে বুড়ো আঙ্গুল দিয়ে একটু একটু করে বাকি সাদা অংশটুকু খেত। সেই বুড়ো আঙ্গুল চাটার জন্য সময় মত রোজ দাদীর পায়ের কাছে ঘুড়াঘুড়ি করতাম ।
আমার দাদী ছিলো আমার প্রধান সেনাপতি , আমি খুব ভালো করেই ততদিনে টের পেয়ে গেছি আমাকে কেউ বকলে বা পিটালে দাদী তার বারোটা বাজায় দিবে । এই সুযোগটার শতভাগ সদ্ববহার করেছি আমি , একচ্ছত্র আধিপত্য ছিলো আমার কাজিনদের মহলে । আমার বড় ভাই ছিলো শান্ত-শিষ্ট ছাপোষা মানুষ বেচারা বড় হয়েও আমার হাতে মার খেত ।
----- চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

