পর্ব ১
..... ইসকুলে ভর্তি হওনের পর নার্সারি ক্লাসে কি মনে কইরা ক্লাস টিচার আমারে ক্যাপ্টেন বানায় দিলো । আমি তখন আদৌ এইটার মানে জানি না (জানলে সবডিরে শিওর দৌড়ের উপর রাখতাম), কম্বাইন্ড ক্লাস ছিলো তখন, বৃষ্টি/মিষ্টি/সৃষ্টি নামের এক মেয়ে পড়তো । আহা !! কি সুন্দর তার জুতা , যেন পৃথিবীতে ঐ একজোড়া জুতাই বানানো হৈছিলো । কি সুন্দর তার ব্যাগ !! মিকি আর মিনি মাউস হাত ধরাধরি কৈরা স্কুলে যাইতাছে । কি সুন্দর তার চুলের ঝুটি..যেন কালো দুইটা কাকাতুয়া !! কৈ যে চইলা গেলো মেয়েটা !! জীবনে জানলোও না সে কি হারাইলো !!
পরে নতুন স্কুলে ভর্তি হইলাম ক্লাস ওয়ানে সেখানে কোন মেয়ে নাই । পুরাই বেরসিক জীবন । স্কুল ভর্তি পরীক্ষায় এক ঘটনা আছে -- আমি পরীক্ষা দিতাছি ধুমায়া এমন সময় আমার পাশের ছেলেটা টয়লেট থেকে এসে আমাকে জানালো স্কুলের টয়লেট এত নোংরা যে সে হিসু করতে পারে নাই । সাথে সাথে আমারো হিসু চেপে গেল । আমার এখন মনে হয় আসলে আমার হিসু পায়নাই .. টয়লেট টা কি পরিমান নোংরা সেটা দেখাই মেইন উদ্দেশ্য । আপারে বইলা বাইর হইলাম টয়লেটের উদ্দেশ্যে দোতলার বারান্দা দিয়া হাটতাসি হঠাৎ নিচে তাকায় দেখি বাবা আমাকে ডাকতাছে পরীক্ষা শেষ কিনা জিজ্ঞেস করতাছে । আমি ভয়ে আবার পরীক্ষা হলে দৌড় দিসিলাম । আহারে !! সেই নোংরা টয়লেট দেখার সৌভাগ্য আমার আর হৈলো না ।
একবছর পর ফাইনাল পরীক্ষা শেষে স্কুলে স্পোর্টস শুরু হৈলো , সব কিছুই তো নতুন .. জীবনেও দেখি নাই । আমার ফুপাতো বড় বোন নিয়ে গেল বিস্কুট দৌড়ের কাছে নাম লিখিয়ে বুঝায় দিলো সব । আমি সব বুঝে নিয়ে হাত পেছনে দিয়ে দাড়াইলাম বুক টান টান করে । বাঁশি ফু দেবার সাথে সাথে একদৌড়ে কপাত করে সুতোয় বাঁধা একটা বিস্কিট মুখে নিয়ে আবার জায়গা মত ফিরে আসলাম ... জীবনের প্রথম পুরষ্কার পাইসিলাম সেটা । ফার্স্ট প্রাইজ ।
আরেকদিন সেই বড় আপা ধরে নিয়ে গেল একটা ক্লাস রুমে , সেখানে হামদ-নাত এর প্রতিযোগিতা হচ্ছে । আপা বললো - তুই না 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে ' এটা পারিস !! স্যারদের সামনে গিয়ে শুনিয়ে দে , আমি সুবোধ ছেলের মত স্যারের সামনে গিয়ে শুনিয়ে দিলাম । সেখানে থার্ড হইসিলাম । আমার একটা রেকর্ড আছে .. ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত হামদ-নাত এ আমি প্রতি বছর প্রাইজ পাইসি ।
এই হামদ নাত গুলো আমি দাদীর কাছ থেকে শিখসিলাম । আমার দাদী পা ছড়িয়ে বসে চমৎকার গান করতেন । শচীন দেব বর্মন এর গান ছিলো আমার দাদীর প্রিয় ।
............ চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

