ইউনুস চাচার পুরো নাম ইয়ানুশ দাশেনস্কি । বয়সের ভারে ক্লান্ত , কাঁচা পাকা চুলের এক কাজ পাগল বৃদ্ধ মেরীন মেকানিকাল ইঞ্জিনিয়ার। প্রথম যেদিন পরিচয় হয়েছিলো হাত মেলাতে মেলাতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করছিলো ..
- পোলীশ জানো বাছা ?
আমার বিখ্যাত অমায়িক হাসি দেখিয়ে বললাম -
- না
- রাশান ?
- না
- ডয়েচ ?
- না
- আই সি ! দেখা যাক কিভাবে একসাথে কাজ করবো আমরা ।
এই বৃদ্ধ 'ভেরী গুড' ছাড়া আর একফোটাও ইংরেজী জানে না । আর আমার পোলীশ ভাষার দৌড় ইয়েস নো ভেরীগুড পর্যন্ত । এইচ আর কি মনে করে যে আমাকে উনার কাছে গছিয়ে দিলো তখনো বুঝি নাই ।
গতকাল বিগ বস রে সকাল সকাল জানায়া দিলাম যে আজ আমার শুভ জন্মদিন , আমি একটু আগে ভাগে ফুটতে চাই .. সুতরাং জনাব এর কৃপা হৈলে বাধ্য থাকিব ।
বস হাসি মুখে বললো - নো প্রবল্যামো ।
সাথে সাথে সে খবর ছড়িয়ে গেলো ।
পাইলট চাচা কাছে এসে শুভজন্মদিন জানায়া চোখ টিপি দিয়ে বললো
- বোতল খুলবা কখন বন্ধু ?
পাইলট চাচার পরিচয় টা দেই , বয়স ৫২ বছর , সাড়ে ছয় ফুট লম্বা, ফ্রেঞ্চ কাট সাদা দাড়ি , মাথায় সবসময় কাউবয় হ্যাট, ঠোঁটে মার্লবরো । আমাকে দেখলেই তার প্রথম কথা
- বিড়ি খাবা নাকি বন্ধু ?
পাইলট চাচা কোম্পানীর ফর্ক লিফট থেকে শুরু করে লরী পর্যন্ত চালায় । আমাদের দেশে সিলেটে রিকশা চালকরা যদি তাদের ড্রাইভার না বললে মাইন্ড করতে পারে । তবে লরীর ড্রাইভার কে কেন পাইলট ডাকা যাবে না !
পাইলট চাচার কথা শুনে ইউনুস চাচা আমার দিকে ফিরে বললো
- আজকে তোমার জন্মদিন নাকি ?
বললাম - হ্যাঁ
ইউনুস চাচা তার গমগম কণ্ঠে হাত বাড়িয়ে বললো
- বিদেশী যুবক কে ৭২ বছর বয়সী পোলীশ বৃদ্ধের অভিনন্দন ।
আমি একটু চমকে গেলাম , এই লোকের বয়স ৭২ বছর !!
আমি ভেবেছিলাম ৬০/৬২ হবে হয়তো ।
আমি ধন্যবাদ জানিয়ে বললাম
- আপনার বয়স ৭২ ! তাহলে তো আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন !
.................................. চলবে
পর্ব ২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

