somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 স্বাদ বাড়াতে মসলা

১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোনো খাবারের স্বাদ ও গন্ধ বহু গুণ বাড়িয়ে দিতে পারে মসলার ব্যবহার। তাই রাঁধুনির হাতের মজাদার খাবার খেতে হলে প্রয়োজন বাড়তি কিছু মসলাপাতির।
‘বিভিন্ন ধরনের মজাদার খাবার, যেমন—মাংস, মাছ, নিরামিষ তরকারি, মিষ্টি কিংবা ঝালজাতীয় খাবার, নুডলস, বিরিয়ানি, পিৎজা প্রভৃতি তৈরি করতে বাড়তি কিছু মসলা লাগে। জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, রাঁধুনি, জৈন, মেথি, সরিষা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহিজিরা, জিরা, ধনিয়া, হলুদ, রোজমেরি, ড্রাই হার্ব, মিন্ট, বেসিল প্রভৃতি মসলার ব্যবহারে খাবার যেমন সুস্বাদু হয়, তেমনি গন্ধটাও হয় চমৎকার।’ বলছিলেন রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস।
মসলাপাতির ব্যবহার
যেকোনো মাংসজাতীয় খাবার রান্না করার ক্ষেত্রে ধনিয়া, জিরা, এলাচ, জয়ত্রী, জায়ফল, গোলমরিচ, রাঁধুনি—এসব ব্যবহার করলে খাবার সুস্বাদু হয়। এ ছাড়া বাড়তি স্বাদের জন্য শুকনো রোজমেরি, বেসিল ব্যবহার করতে পারেন।
মিষ্টি কিংবা ঝালজাতীয় খাবারে জাফরান, জয়ত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, পেস্তাবাদাম, কাজুবাদাম, কাঠবাদাম, দারচিনি—এসব ব্যবহার করলে সুন্দর একটা গন্ধ আসে খাবার থেকে।
যেকোনো ধরনের বড় কিংবা ছোট মাছের সঙ্গে ধনিয়া, জিরা, বড় এলাচ, রাঁধুনি—এসব ব্যবহার করা যায়। আবার কোরমা, বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পোস্তদানা, এলাচ, লবঙ্গ, আলুবোখারা, জয়ত্রী, জায়ফল প্রভৃতি ব্যবহার করলে খাবারের স্বাদে বৈচিত্র্য আসে।
যেকোনো ধরনের নিরামিষ তরকারি রান্নার ক্ষেত্রে পাঁচফোড়ন, রাঁধুনি, জৈন, কালোজিরা ব্যবহার করলে খেতেও মজা লাগে।
নুডলস রান্নার ক্ষেত্রে পছন্দমতো রাঁধুনি, গোলমরিচ প্রভৃতি ব্যবহার করা যায়।
পিৎজা বানানোর সময় অরিগেনো, রোজমেরি, পাপরিকা, গোলমরিচ প্রভৃতি দিলে খেতে স্বাদ লাগে।
যেকোনো তরকারি কিংবা পাস্তায় মিন্ট (সবুজ পুদিনাপাতা, ধনেপাতার মিশ্রণ) ব্যবহারে খাবারের স্বাদ ও ফ্লেভারে ভিন্নতা আসে।
কোথায় পাওয়া যাবে
ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেট, কারওয়ান বাজার, বসুন্ধরা সিটির আলমাস সুপার শপ, আগোরা, মিনা বাজার, নন্দন, স্বপ্ন সুপার শপ এবং বড় বড় মুদি দোকানে এসব মসলা পাওয়া যাবে।
দরদাম
বিভিন্ন মসলাপাতির দামেও রয়েছে বৈচিত্র্য। মিক্সড ড্রাই ফ্রুট ৩৫ টাকা ১০০ গ্রাম, জিরা ১০০ গ্রাম ৬০ টাকা, জয়ত্রী ২৫ গ্রাম ১০০, জায়ফল ৫০ গ্রাম ৬৫, দারচিনি ১০০ গ্রাম ৩৫, পেস্তাবাদাম ১০০ গ্রাম ৯৫, কাজুবাদাম ১০০ গ্রাম ১৩০, কাঠবাদাম ৫০ গ্রাম ৪০, জাফরান ১৩৫, পাঁচফোড়ন ১০০ গ্রাম ২৫, মেথি ১০০ গ্রাম ২০, কিশমিশ ১৫০ গ্রাম ৬০ থেকে ৬৫, চেরি ফল ১০০ গ্রাম ৩৫, আলুবোখারা ১০০ গ্রাম ৮৫, এলাচ ১৩৫, সাদা গোলমরিচ ৫০ গ্রাম ৬০, কালো গোলমরিচ ৫০ গ্রাম ৫০ ও লবঙ্গ ৫০ গ্রাম ১৩৫ টাকা।

সূত্র ঃ প্রথমআলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×