somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার যন্ত্রশিল্পী খুঁজবেন আইয়ুব বাচ্চু, পিলু খান ও বাপ্পা মজুমদার

২২ শে নভেম্বর, ২০১১ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে বিভিন্ন রিয়ালিটি শোর মাধ্যমে এতদিন খোঁজা হয়েছে সেরা কণ্ঠশিল্পী। এবার খোঁজা হবে সেরা যন্ত্রশিল্পী। আর এই যন্ত্রশিল্পী খোঁজার লড়াইয়ে বিচারক হয়ে আসছেন এলআরবির আইয়ুব বাচ্চু, রেনেসাঁর পিলু খান ও দলছুটের বাপ্পা মজুমদার। ‘গেট সেট রক’ নামের প্রতিযোগিতায় বিচারক হয়েছেন তাঁরা। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন থেম, সাপ্লাই চেইন পরিচালক নকীব খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং প্রতিযোগিতার তিন বিচারক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যান্ডের জন্য বাদ্যযন্ত্রশিল্পী খোঁজা হবে। পরে সেরা প্রতিযোগীদের নিয়ে গঠন করা হবে সাতটি ব্যান্ড। এখান থেকে বিভিন্ন ধাপে নির্বাচন করা হবে সেরা ব্যান্ড। দেশের ছয়টি বিভাগীয় শহরে প্রতিযোগীদের নাম নিবন্ধন শুরু হবে ৩ ডিসেম্বর।
যাঁদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে এবং ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে—এমন মিউজিশিয়ানরা এবং ভোকালিস্টরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সরাসরি ফোন নম্বর: ০৯-৬৬৬-৭০০-৬০০। অথবা [email protected] এই ঠিকানায় ই-মেইল করে। রেজিস্ট্রেশন করার জন্য নাম, ঠিকানা, এলাকা এবং কোন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারদর্শী তা উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ৩০ নভেম্বর ২০১১ মধ্যরাত পর্যন্ত। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ৩০ ডিসেম্বর থেকে চ্যানেল আইতে শুরু হবে প্রতিযোগিতার মূল আনুষ্ঠানিক সম্প্রচার। ‘গেট সেট রক’ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে চ্যানেল আইতে।
আর এই প্রতিযোগিতার আয়োজন করছে যৌথভাবে চ্যানেল আই ও নেসক্যাফে।

সূত্র ঃ প্রথমআলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×