পত্রিকার পাতা উল্টাতে গিয়ে
এসিডে ঝলসে যাওয়া মুখ, খন্ড বিখন্ড লাশের ছবি দেখে
ভয়ে শিউরে উঠিনা আমি ।
যুদ্ধ, সন্ত্রাস, নৃশংসতার খবর
আমাকে আলোড়িত করতে পারে না ।
সমাজের দুর্নীতি, অসংগতি আমাকে ক্ষুব্ধ
করে না এখন আর ।
একটা ভাল গান বা কবিতা
আমাকে আর অভিভূত করতে পারে না ।
আমি বিস্মিত হতে ভুলে গেছি,
আজকাল আর কান্নাও আসে না ।
আমার স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেছে,
দুঃস্বপ্নেরাও এখন আর আমাকে তাড়া করে না ।
আমার অনুভূতিগুলো এমন ভোঁতা হয়ে যাচ্ছে কেন ?
শামুকের মত নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে রাখাটাই কি জীবন ?
শুধুই হতাশার কাফনে নিজেকে জড়িয়ে রাখার জন্যই কি
পৃথিবী নামক অপূর্ব সুন্দর এই গ্রহটিতে আমার আবির্ভাব ?
আমি স্বাভাবিক হতে চাই
আমি আমার আবেগ, অনুভূতি, উচ্ছ্বলতাটুকু
ফিরে পেতে চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



