পনেরোটি টি শার্ট সালমান নিজের শরীর থেকে ছিঁড়ে ফেলবেন মাত্র এক মিনিটে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সালমান যে জামা বা টি-শার্ট ছেঁড়ার বিষয়ে সত্যিই সকলের চেয়ে এগিয়ে আছেন-এটাই এবার তাঁকে প্রমাণ করতে হবে৷ সেই খবরই দিয়েছে ভারতীয় সিনে সংবাদ মাধ্যমগুলো৷ বিষয়টি একটুও বাড়িয়ে বলা হচ্ছে না৷
সালমান খান অভিনীত ছবি দেখবেন আর তাতে নায়ক নিজের জামা খুলে ফেলবেন না, এমটি কী হতে পারে! নিন্দুকেরা বলেন, নিজেকে জাহির করার এই ব্যাপারটির জনকই নাকি সালমান খান৷ এবার সালমান নিজের জামা ছেঁড়ার রেকর্ড ভাঙতে তৈরি৷
বলিউড সুপার স্টার সালমান খানকে এই প্রতিযোগিতায় নামতে দেখা যাবে 'আব ইন্ডিয়া তোড়েগা' নামক রিয়েলিটি শোতে৷ ১৮ মার্চ থেকে কালার্স চ্যানেলে প্রচার শুরু হবে এই শো'র৷ এর পরিচালনার দায়িত্বে আছেন প্রীতি জিনটা৷ তাঁর অনুরোধে একটি দুটি নয় পনেরোটি টি শার্ট সালমান নিজের শরীর থেকে ছিঁড়ে ফেলবেন মাত্র এক মিনিটে! অবশ্য এর আগেও তিনি এ ধরণের একটি কাজ করেছিলেন৷ তখন মাত্র এক মিনিটে তাঁর রেকর্ড ছিল ১৪টি টি-শার্ট ছেঁড়ার৷ এবার দেখা যাক তিনি সেই রেকর্ড ভাঙতে পারেন কী না
দেখতে দেখতে চল্লিশ পেরিয়েছেন বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সালমান খান৷ অবশ্য তিনি নিয়মিত শরীরচর্চা করেন- তার প্রমাণ মেলে তাঁর পেশিবহুল, সুগঠিত শরীরখানা দেখলেই৷ কেবল কি সিনেমায় তিনি এই কাজ করেন? তা নয়৷ দর্শকদের দাবি পূরণ করতে গিয়ে রিয়ালিটি শোগুলোতে বিচারকের আসন থেকে উঠে অসংখ্যবার শার্ট খুলতেও দেখা গেছে তাঁকে৷ খবর চাউর আছে, তিনি নাকি প্রতিটি ছবিতে এক একবার জামা ছিঁড়ে নিজের অনাবৃত শরীর দেখাবার জন্য বাড়তি অর্থ নেন প্রযোজকের কাছ থেকে! কী জানি বাপু- এ কথা হতেও পারে সত্যি, হতেও পারে মিথ্যা৷ তবে, মিথ্যাই বা বলি কী করে বলুন? সালমানের ছবি আর তাতে নায়কের জামা খোলার দৃশ্য নেই, এমনটা কী মনে পড়ছে আপনার? আমার তো কই মনে পড়ছে না!
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।