তোমার অনেক ফেলে আসা
ধূসর ধূলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা
চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা
ধূসর ধূলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা
চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
এই অত স্মরনের বেড়াজালে
অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি জুড়ে
বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধূলো জমা সময়ে
বিমাতো স্বপ্নগুলো সহসা
আলো জ্বেলে হারিয়ে যাও যত দূরে
আসবে তবু ফিরে আমার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা
প্রয়াত আবমলে
তুমি নীল শব্দ শুনে নির্জনে
ধূসর ধূলো জমা সময়ে
বিমাতো স্বপ্নগুলো সহসা
আলো জ্বেলে হারিয়ে যাও যত দূরে
আসবে তবু ফিরে আমার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা
প্রয়াত আবমলে
যা কিছু ছিল থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
যা কিছু ছিল থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা
ধূসর ধূলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা
চোখের আলো
ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা
আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে
তোমার চিহ্ন তবু রবে বেঁচে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



