পুলিশের সন্দেহ, রাতের বেলায় ট্রেনটি আসামে ঢোকার পর বিস্ফোরক ভর্তি বাক্সটি রাখা হয়৷ বলাই বাহুল্য, যদি তা সময় মতো ফাটতো - তাহলে বহু মানুষ হতাহত হতো৷ আসাম পুলিশের মতে, এটা রাজ্যের বিচ্ছিন্নতাবাদী কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ৷গত বছর পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা বিস্ফোরিত হলে তা লাইনচ্যুত হয়ে যায়গত বছর পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা বিস্ফোরিত হলে তা লাইনচ্যুত হয়ে যায়
আসামে বর্তমানে বিচ্ছিন্নতাবাদী প্রথম সারির দুটি জঙ্গি গোষ্ঠীর একটি হলো ‘আলফা' এবং অপরটি ‘জাতীয় গণতান্ত্রিক বোড়োল্যান্ড ফ্রন্ট বা এনডিএফবি'৷ দুটি গোষ্ঠীই সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করলেও, ঐ সংগঠনের একাংশ এই শান্তি আলোচনার বিরোধী৷ তাই আজকের এ ঘটনায় তাদের হাত থাকতে পারে৷
স্বাধীনতার পর পরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে অনেকগুলি জঙ্গি সংগঠন স্বাধীন স্ব-ভূমির দাবিতে সরকারের বিরুদ্ধে সহিংস তৎপরতা চালিয়ে আসছে৷ চা ও তেল সম্পদে সমৃদ্ধ আসামে এহেন সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গেছে প্রায় ১০ হাজারের বেশি মানুষ৷ অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বাধীন ‘আলফা' গোষ্ঠীর সঙ্গে সরকারের দু'দফা শান্তি বৈঠকও হয়েছে ইতিমধ্যে৷ কিন্তু, পরেশ বড়ুয়া শাখা এর বিরোধীতা করছে৷ তবে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তরুণ গোগোই এ শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন৷
এদিকে, লোয়ার আসামের গোয়ালপাড়া জেলা এবং তার পার্শ্ববর্তী মেঘালয় রাজ্যের পূর্ব গারো হিলস এলাকায় জনজাতি সংঘর্ষের ফলে গুয়াহাটি-হাওড়া ভায়া যোগিঘোপা ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে রঙ্গিয়া-বঙ্গাইগাঁও রুটে
শুক্রবার আসামের গুয়াহাটি রেল স্টেশনে একটি যাত্রিবাহী ট্রেনে রুটিন তল্লাসির সময়, একটি ব্যাগের ভেতর লোহার জারে টাইমার লাগানো শক্তিশালি বোমা উদ্ধার করেছে পুলিশ৷ তাদের ধারণা, এটা আসামের প্রথম সারির কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ৷
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



