
ওই উপজেলার কাকুইবুনিয়া গ্রামের জেলে কৃপা দাস, টিটপ দাস, ও শিপল দাস মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। বিকেল চারটার দিকে জালে মাছটি আটকা পড়ে। জাল টেনে ওঠাতে না পেরে জেলেরা নদীতে নেমে দেখতে পান বিশাল আকৃতির একটি মাছ আটকা পড়েছে।
জেলেরা এ সময় ভয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে অন্য জেলেরা এগিয়ে আসেন। পরে জেলেরা পানিতে নেমে মাছের নাকে দড়ি বেঁধে টেনে তীরে নিয়ে আসেন। সারা রাত চেষ্টার পর আজ সকাল সাতটার দিকে জেলেরা মাছটি টেনে ডাঙায় তোলেন। জেলেরা পরে কাকুইবুনিয়া গ্রামে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে মাছটি ২০০ টাকা কেজি দরে বিক্রি করে
ধন্যবাদান্তেঃ প্রথম আলু এবং এসএনই
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১১ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


