আলোচনা অনেক দিন ধরেই হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ খুব শিগগির শুরু করার চেষ্টায় নেমে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সরাসরি খেলা শুরু করারই আহ্বান জানাবে পিসিবি।
দিন কয়েক আগে ভারত সফরে এসে দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার দিক থেকে সম্মতিই পান তিনি।
দুই পররাষ্ট্রমন্ত্রীর ওই ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতেই আরও এক ধাপ সামনে পা ফেলতে যাচ্ছে পিসিবি। আইসিসির ভবিষ্য ৎ সফরসূচি অনুযায়ী ২০১২ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের ভারতে আসার কথা। পিসিবি বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করবে, এর আগেই সম্ভব হলে এ বছরই কয়েকটা ম্যাচ খেলার। সেটা পাকিস্তানেই হোক কিংবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
২০০৮ সালের মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর থেকেই বন্ধ দুই দেশের ক্রিকেট সিরিজ। গত মাসে হংকংয়ের আইসিসির সাধারণ সভায় ক্রিকেট সম্পর্কটা জোড়া লাগানোর বিষয়ে আলোচনা করেন দুই দেশের কর্মকর্তারা। পিসিবির চেয়ারম্যান বিসিসিআইর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন লর্ডসের ২০০০তম টেস্ট উদ্যাপনের সময়ও।
ধন্যবাদান্তেঃ প্রথম আলু এবং SNE

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


