দেশে সবকিছু কেমন জানি হয়ে যাচ্ছে....কেউ কাউকে মানছে না।যে যার মত করে চলছে। সেবা দানকারি সরকারি প্রতিষ্ঠান গুলিতে মানুষ মনে হয়, না পারতে যায়।সব জায়গাতে রাজনীতির বিষ বাষ্প ঢুকে গেছে...শিক্ষক,ডাক্তার,ইন্জিনিয়ার,সাংবাদিক,লেখক,কি্ষিবিদ.. সবাই জানি কেমন বিভক্ত ।সবাই কোনো কাজ করতে গেলে দেখে যে তার কি লাভ। ভাইরে আমাগো হুজুররাও ওলামাদল ও ওলামালীগ এ ভাগ।এ কোন দেশ ? মাঝে মাঝে চিন্তা করি..কয়দিন পর হয়তো দেখমু সামুদল ও সামুলীগ দাড়ায়া গেছে(কল্পনা)।কমিটিও দিয়া দিব দুই দল(কল্পনা)
দেশটা ধীরে ধীরে ঘুনে খেয়ে ফেলছে..দেশটাকে এই ঘুনে খাওয়ার হাত থেকে কোনো গনতন্ত্র,সমাজতন্ত্র,সামরিকতন্ত্র,পরিবারতন্ত্র,ধর্মতন্ত্র....কোনো কিছুই উদ্ধার করতে পারবেনা....যতদিন আমরা যে যার জায়গায় আমাদের "বিবেকতন্ত্র" কে জাগ্রত করতে না পারব...
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


