আমি নতুন, আকেবারেই আনকোরা। সে জন্যই মনে হয় সাহস টা একটু বেশি। আমার অবস্থা হয়েছে ওই গল্পের নাপিতের মত। অল্প বিদ্যা যে ভয়ঙ্করী যার জানা ছিলনা। তাই, চুল কাটা আর ফোঁড়া কাটা যার কাছে হয়ে গিয়েছিল এক। সেই সাহসেই লিখতে বসলাম (মানে টাইপ করতে বসলাম আরকি )। লেখার শুরুতে ই পরলাম চিন্তায় । কি লেখা যায় ? অবশেষে , বসলাম ফাঁকি মারতে, ভাবলাম লেখার আগে একটু নিজের ঢোল পিটিয়ে নিই । তাই, শুরুটা একেবারই নিজেকে নিয়ে। নিজের কাছে কিছু প্রশ্ন নিয়ে।
নাম দিয়েছি আত্ম জিজ্ঞাসা । নামের একটা শানে নজুল আছে। এইখানে আত্ম কিন্তু আমি নই, পাঠক আপনি। যে প্রশ্ন গুলো আসবে তারা কেবল আমার মনের নয়, আপনার মনের জানালাতেও যে কখনো কখনো উঁকি দেয়নি সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়ত, আমলে দেননি । হয়ত, আমার মত বেকার মানুষ আপনি নন, " আজাইরা" চিন্তা গুলোকে হয়ত আমার মত আপনার প্রস্রয় দেয়া হয়ে উঠে না। কিন্তু, হঠাৎ করে ওই প্রশ্ন গুলোকে যদি দেখেন আপনার স্যামনে ই কোন কম্পিউটার স্ক্রীন এ ভেসে উঠতে , পাঠক আপনি একবারের জন্য ও থমকে দারাবেন না, মাউস এর স্ক্রল টা কিছুক্ষনের জন্য স্থির হয়ে যাবে না ? যদি হয়, তাহলে বলবো , আপনি এখনো ঠিক আধুনিক হয়ে উঠতে পারেন নি। ঠিক হয়ে উঠতে পারেন নি, কোন স্মার্ট, কর্পোরেট সমাজের যোগ্য , যেখানে প্রশ্ন নয়, শুধু সমাধান ই কাম্য ।
পাঠক, ধানাই পানাই অনেক করেছি, এখন কাজের কথায় আসি। আমি জানি, আপনার কপালে এত ক্ষনে বিরক্তির রেখা উঠে গেছে, স্পষ্ট , গাড় দাগে।কিন্তু, কি করব? লেখা প্রসব করার ক্ষমতাই যে আমার নেই। আমি ওই বাঁজা নারীর মতো, যে নিজের অক্ষমতা স্বামীর উপর দিয়ে চালিয়ে আনন্দ পায়। আমি ওই নোংরা মানসিকতার মানুষটার মতো, যে অন্যের না পাওয়াতেই পায় নিজের পাওয়ার আনন্দ।আমার অসীম বেকার সময়। তাই, অন্যের সময়ের মূল্য আমি বুঝি না।
পাঠক, আজ আর পারছি না। আত্ম জিজ্ঞাসার প্রথম প্রশ্ন নিয়ে হাজির হব পরের লেখাটায়। যদি মনে করেন, দেখি ছোড়াটা কি বলতে চায়, তাহলে হয়তো একবার উঁকি দিয়ে যাবেন, আর যদি ভাবেন, কি যে সব লিখে, আবল তাবোল, তাহলে বলবো
" ক্ষমা করে দিন"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



