ছদ্মনামে লিখার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, কেন ছিল জিজ্ঞেস করে লাভ নেই, কারন জানিনা, হয়তো অনেকে লিখতেন বলেই আমারো ইচ্ছা ছিল। তবে বড় হবার পর, কত বড় সেটা একটা প্রশ্ন হতে পারে বটে যার উত্তর আমার এখন দেবার প্রয়োজন নেই, যাইহোক, বড় হবার পর, নিজের নাম লুকিয়ে লিখার দুটি উপকার আর একটু অপকার পেলাম: উপকার হলো, অনেক ঝামেলা এড়ানো যায়, অন্যকে ইচ্ছেমত বাঁশ দেয়া যায়, অপকার হলো, এত জম্পেস সব বাঁশদাতার নাম কেউ জানলোনা!
যাইহোক, শুরু হলো আমার যাত্রা এখানে, যতদুর পারি যাবো, অথবা যতদিন সাথে রাখেন যাবার ইচ্ছা রাখি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

