অপেক্ষা তোমার জন্য-
আমার দুরন্ত নিঃশ্বাস
একে একে পারি দেয় সেকেন্ড
সেকেন্ড থেকে মিনিট, ঘন্টা, দিন...
দিন গিয়ে আলিঙ্গন করে মাস
মাস হারায় বছরে
আর বছর খুজে ফিরে মহাকাল!
তুমি জান কি আমার প্রতিটি নিঃশ্বাস
এখন মহাকালে প্রতিস্থাপিত?
অপেক্ষা তোমার জন্য-
তোমার একটি ছায়া পড়বে আমার হৃদয়ে,
সেই ছায়ার কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়বো
ঘুমিয়ে রইবো মহাপ্রলয়ের মুহুর্ত পর্যন্ত
তারপর নিঃশেষ হয়ে যাব দুজন!
একটা উপহার পড়ে রইবে শুধু তোমার জন্য-
আমার ফেলে আসা অগুণিত বসন্তের নীল কাব্য...
অপেক্ষা তোমার জন্য-
তুমি জানো তোমার আমার দুরত্ব কতখানি?
সেই দুরত্ব আজ আগুনের লেলিহান শিখা!
নিয়ত পুড়ছি
ছাই হয়ে উড়ছি
আর খুজে ফিরছি,
তোমায়...তুমিও কি আমার মতন পুড়ছো?
আমি নিশ্চুপ
আমার তীব্র চিৎকার আজ হার মানিয়েছে
আমার সকল দুঃখ, ভালোবাসা এবং বেদনাকে.....
তুমি কি মান?
অপেক্ষা শুধুই তোমার জন্য......প্রিয়াতা!
অগাষ্ট ০৮, ২০০৮
সন্ধ্যা ৭-৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

