সামান্য নিষ্পাপ রক্তকে এতোই ভয়? তবে কি চাপাতির রক্ত পছন্দ আপনাদের?একটা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হয়ে হুমকী দেওয়া বড়ই অশোভন। আমরা এখন বড়ই অসহায়, তবে মনে রাখবেন, আমাদেরও সময় একদিন আসবে, যেদিন আপনি মাথায় হিজাব পড়ে, তসবি হাতে ভিক্ষার ঝুলি নিয়ে আসবেন, সেই দিন তো বেশি দুরে নয়। ঐদিন প্রতিশোধ নিবো আমরা।
বাংলাদেশ কারো বাপের জমিদারী কিংবা তালুক নয়, এখানে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেই তাদের নেতা নির্বাচন করে।
আজকে আপনি বুয়েটিয়ানদের বিকৃত মানসিকতার বলে অভিযোগ করছেন, তবে সুস্হ মানসিকতার সংজ্ঞাটা কি? নিচের ছবি গুলো কি চেনা লাগছে?
যদি সেচ্ছায় রক্তপাত কোনো রূপ বিকৃতি হয়, তবে সেটাই আমাদের পছন্দ, তারপরও আমরা বুয়েটকে নষ্ট হতে দিবো না।
আমরা বেয়াদব আমরা বিকৃত
- মোঃ মামুন চৌধুরী (ব্যাচ ২০০৩)
আমরা বেয়াদব
আমরা বিকৃত
তবুও সকল অনিয়মে
আমরা জাগ্রত
আমরা বেয়াদব
আমরা বিকৃত
কিন্তু অনিয়মে
আমরা নই বিক্রিত
আমরা বেয়াদব
আমরা বিকৃত
আমরা সকল বুয়েটিয়ান
এখন বিব্রত
আমরা বেয়াদব
আমরা বিকৃত
বুয়েটের সকল ঐতিহ্য ফিরে আনতে
আমরা ক্ষুধার্ত
আমরা বেয়াদব
আমরা বিকৃত
করেছি অহিংস আন্দোলন
দেখাই নাই কোনও পশুত্ব
সিরিঞ্জের রক্ত না দিয়ে চাপাতির রক্ত দিলে কি আমাদের প্রশংসা করতেন আপনি?
ছবিসূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


