somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যময় কুইন মেরি !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুবিশাল আর্টলান্টিক পাড়ি দেওয়ার জন্য এক চমৎকার জলযান কুইন মেরি। যাত্রার শুরু থেকেই জাহাজটি নানা রহস্য আর অদ্ভুত ঘটনার ঘেরাটোপে বন্দী। ক্যালিফোর্নিয়ার দীর্ঘ সৈকত দিয়ে সবচেয়ে বেশি চলাচল করা কুইন মেরি'র অদ্ভুত ঘটনাগুলো ক্রমেই কিংবদন্তী হয়ে উঠছে।

কুইন মেরির কেবিন এবং করিডোরে যাত্রীরা প্রেতাত্দার অবয়ব দেখার পাশাপাশি রহস্যময় শব্দ শুনতে পায়। অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন; কিন্তু কেউই সেটা স্পষ্ট ব্যাখ্যা করতে পারেন না।
কুইন মেরির যাত্রী সার্ভার ক্যারল নামে এক ব্যক্তি মুখোমুখি হয়েছিলেন এমন অভিজ্ঞতার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার বয়স যখন চৌদ্দ তখন আমার এই অদ্ভূত যানটি দেখার অভিজ্ঞতা হয়েছিল। জাহাজটির যাত্রী হয়ে যখন আমি কেবিনের কাছাকাছি গিয়েছিলাম তখন দেখেছিলাম এক জন নারী সেখানে বসেছিল। আমি তার পোশাক দেখে মুগ্ধ হয়েছিলাম। তার ছিল গাঢ় কালো চুল। তার কোনো ম্যাকাপ ছিল না। তাকে দেখতে খানিকটা ফ্যাকাশে মনে হচ্ছিল। আমি কখনো তাকে নড়তে দেখেনি। আমি যখন তার খুব কাছে এগিয়ে গেলাম, তখনি ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই নারীর কাছাকাছি এগুতেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে চর্তুদিকে তাকে খুঁজলাম। কিন্তু কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি।'



জাহাজটির সাবেক গাইড ন্যান্সি আনি্নও এরকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন- 'একদিন আমি যখন জাহাজটির সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি ষাট-সত্তর বছর বয়সী এক সাদা চামড়ার মহিলাকে দেখতে পেয়েছিলাম। তাকে একা একা ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি খানিকটা অবাক হয়েছিলাম। কৌতুহলবশত সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেলেন তিনি। এই ঘটনার কোন ব্যাখ্যা আমার জানা নেই।'

১৯৩৬ সাল থেকে এই বিলাস বহুল জাহাজটি সমুদ্রে যাতায়াত শুরু করে। দ্রুতগামী কুইন মেরি মাত্র পাঁচ দিনে বিশাল আটলান্টিক পাড়ি দিতে সক্ষম। জন স্মিথ নামে এক মেরিন ইঞ্জিনিয়ার জাহাজটির মধ্যে প্রথম কাজ করেছিলেন। সেখানে তিনি প্রায় দুই মাস যাবৎ কাজ করেছিলেন। জন প্রায়ই জাহাজের সম্মুখ ভাগে এক ধরনের অস্বাভাবিক শব্দ শুনতে পেতেন। নিজের দুঃসহ স্মৃতির কথা বর্ণনা করে জন বলেন-'আমি যখন ভয়ঙ্কর শব্দ শুনতাম তখন আমার দু'চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকতো। ভীষণ ভয় করতো। সেটা যে কী বিভীষিকাময় মুহূর্ত ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।'

রহস্যময় কুইন মেরি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল এবং একসময় এটিকে সৈন্যদের জাহাজে রূপান্তরিত করা হয়েছিল। ব্রিটিশ যুদ্ধজাহাজ কিউরা কেরার সঙ্গে ধাক্কা খেয়ে একবার কুইন মেরির তিন শতাধিক যাত্রীর প্রাণহানি ঘটেছিল। ধারনা করা হয় এই দুর্ঘটনায় মৃতদের প্রেতাত্দাই জাহাজটিতে ঘুরে বেড়ায়। জাহাজটির সুপারভাইজার কেথি বলেন, 'আমরা যখন জাহাজটির অগ্রভাগে গিয়েছিলাম তখন আমরা এক ধরনের অদ্ভুত হাসির শব্দ শুনতে পেলাম। পরে এক তরুণীকে দেখা গিয়েছে ওখানে খেলা করছে। অনবরত হাসির শব্দ শোনা যাচ্ছে। একটি বদ্ধ রুমে সে চলাচল করছে।' যতই বিচিত্রময় এবং রহস্যময় হোক না কেন, যদি তুমি বিশ্বাসী হও কুইন মেরি হচ্ছে সমুদ্র যাত্রার জন্য এক আরামদায়ক জলযান। যাই হোক কুইন মেরির রহস্য আজও অপ্রকাশিতই রয়ে গেল।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×