ইমন রহমান :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার পুড়ানকে কেন্দ্রকরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে । গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেটে টানানো থাকা ছাত্রলীগের ব্যানারটি ছাত্রদলের নেতা-কর্মীরা পুড়িয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের ক্যাম্পাসের বাইরের গ্রপের তিন নেতার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছে ক্যাম্পাসে অবস্থানকারী ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ এর নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ৫/৬জন নেতাকর্মী একটি ট্যাক্সিক্যাবে এসে ক্যাম্পাসের প্রধান গেটের সামনে নামে। এসময় গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ১১ফেব্র“য়ারি টানানো থাকা ছাত্রলীগের ব্যানারটি নামিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রত পালিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা। এ বিষয়ে গালিব ইমতিয়াজ নাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যতদিন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের সহাবস্থান নিশ্চিত না হবে ততোদিন এমন কর্মকান্ড অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান খান সাগর আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, ছাত্রলীগের ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী গ্র“পের নেতা আজিবুর রহমান ও আসাদুল হাকিমকে বিরুদ্ধে এই ঘটনার জন্য দায়ি করা হয়।
এ বিষয়ে আজিবুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ উদ্দেশ্য প্রনদিত। এ ঘটনার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।
আশুলিয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো: শিরাজুল ইসলাম বলেন, আমরা একটি অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
#...................
১৬.০২.১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



