ইমন রহমান :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রবিবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল সোমবার দুপর ১টা পর্যন্ত তিনটি ছিনতাই ও একটি চুরির ঘটনা ঘটেছে। চুরি করতে যেয়ে আটক হয়েছে আরিফ নামের এক চোর। হঠাৎ করে চুরি ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা সাতটায় ঢাকা-আরিচা মহাসরক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মীরমশাররফ হোসেন হল গেটের সামনে ছিনতাই কারিদের কবলে পরে ওই হলের আবাসিক ছাত্র শাহিন (৩৬তম ব্যাচ, ইতিহাস বিভাগ) ও তার দেশের বাড়ি থেকে আসা বন্ধু জুয়েল। এসময় ৭/৮ জন ছিনতাইকারী মুখস পরা অবস্থায় তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুটি মোবাইল ফোন ও মানিবেগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন বিজ্রের পাশ থেকে ৩/৪জন ছিনতাইকারী ওয়াহিদা আক্তার স্বপ্না(৩৭তম ব্যাচ, নাটক ও নাট্টতত্ব বিভাগ)‘র হাতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ১৫শত টাকা, একটি পেন ড্রাইভ ও একটি মোবাইল সেট ছিলো বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটের যাত্রী ছাউনিতে মোনতাছির বিল্লা (৩৯তম ব্যাচ,আইবিএ) নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইকারীরা একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এছাড়া গতকাল দুপুর ১টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের ভিতর থেকে একটি বাই সাইকেল চুরি করার সময় ওই বিভাগের পিয়ন আলমগীর হাতে নাতে আরিফ নামের এক চোরকে আটক করে, এসময় তার সঙ্গে থাকা অপর সহযোগি পালিয়ে যায়। ওই চোরকে গনধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে এমন চুরি ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
এ বিষয় বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, গতকাল থেকে এ পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে দুটি ঘটনা ঘটেছে। অন্য দুটি ঘটনা ঢাকা-আরিচা মহাসরক সংলগ্ন এলাকায়। সাইকেল চুরি করতে যেয়ে আটককৃত আরিফকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি যানান।
#.......................
১৬.০২.১০
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



