সময় ডিসেম্বার ২০১০ তখন শেয়ার বাজার তুঙ্গে! চা দোকান, মুদি দোকান, বাস, মাঠে ঘাটে সবখানে শুধুই শেয়ার এর আলাপ। টাকা তিনদিনে ডাবল! এমন সুযোগ আর কোথায় আছে? তখন একজন স্বপ্নবাজ তরুণ তার মাকে বুঝিয়ে বেশ কিছু টাকা নিয়ে নামলো শেয়ার বাজারে বিভিন্ন বন্ধুকে ফোন করে কিনল কিছু শেয়ার।
সেই শুরু সর্বনাশের কিছুদিন না যেতেই মার্কেট ধস। লস অনেক। মাকে কি বলবে ছেলে?
তার মা শেয়ার বাজার বোজে না শুধুই অবাক জিজ্ঞাসা ছেলের কাছে বাবা আমার টাকাগুলো আছে তো ঠিকমত? কি বলবে ছেলেটি মাকে! শুধুই সান্ত্বনা দেয় হে মা আছে তোমার টাকা। আর আশায় বুক বাঁধে কাল থেকেই ঠিক হয়ে যাবে মার্কেট।
কিন্তু সেই দিন আর আসেনা, এ দিকে দিনের পর দিন তার টাকা ক্রমশই কমে যাচ্ছে। আর ছেলেটি দিসেহারা হয়ে যাচ্ছে। যে ছেলে একদিন বন্ধুদের মধ্যমণি ছিল, আড্ডা বাজিতে ছিল সদা প্রাণবন্ত। যে তার একমাত্র প্রেমিকাকে নানান আশার বানী শুনিয়েছে এতদিন এখন সে ক্রমেই নিস্প্রভ ও নীরব হয়ে যাচ্ছে।
দিন যায় মার্কেট উঠানোর নানান প্রতিশ্রুতি আসে কিন্তু তার বাস্তবায়ন হয়না আর তার তাকাও ফেরত আসে না। তাই একবার রাগে দুঃখে সব বেঁচে দিয়েছিল সে কিন্তু সরকার ও ব্যাংক এর মার্কেট উঠানোর কথা শুনে আবার বিনিয়োগ করে ছেলেটি। এখন কোথায় তার শেয়ার এর দাম বাড়বে। এর সে প্রতিদিন চিন্তা করে আজ কমেছে কাল ঠিকই বাড়বে। কিন্তু সেই কাল আর আসেনা। এতে ছেলেটির জীবন একে বারে বিষিয়ে উঠেছে।
তার মাকে যে টাকাটা দিয়ে দিতে হবে কারণ ঐ টাকা যে তাদের জমি বন্ধকের টাকা!!!
কিভাবে দেবে ছেলেটি টাকা সে ভেবে পায় না।
এদিকে সে তার প্রেমিকাকে সময় দেয় না। তার মুখ থেকে কোন কথা আসেনা। তার শুধুই টাকার শোক এ যে দুনিয়ার সব থেকে বড় শোক।
তার বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়। এখন সে একা বড় একা এই বিষণ্ণ ছেলেটি যদি মারা যায় তবে এর দায় ভার কে নেবে সরকার?? নাকি জনতা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



