রাসেল ও রুমা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, বিয়ের আগে রাসেল রুমাকে অনেক বার বলেছে,
দেখ রুমা আমার পৃথিবীতে একমাত্র মা ছাড়া আর কেউ নেই। তুমি আর যাই কর আমার মায়ের অবাধ্য হয়ো না, আমার মাকে কষ্ট দিও না। রুমা তখন সব মেনে নেবে বলেছে।
তারপর তারা দুজন বিয়ে করল বিয়ের মাস খানেক না যেতেই বউ শাশুড়ির ঝামেলা শুরু হয়ে গেলো। একদিন রাসেল এর মা অসুস্থ হল, রাসেল অফিসের কাজে বেস্ত থাকায় রুমাকে বলে গেলো মাকে ডাক্তার এর কাছে নিয়ে যেও। সাথে সাথে রুমা না করে দিল বলল আমি পারব না তোমার মা তুমি নিয়ে যাও আমি ডাক্তার এর কাছে যেতে পারব না। আর সব পারব। তারপর অনেক কথাকাটাকাটির পর নিয়ে যেতে সম্মত হল।
কিন্তু যাওয়ার পথে রুমা রাসেলের মাকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে গেলো, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করল। রুমা অনেক তাড়াতাড়ি সামনে এগোল আর রাসেল এর মা পিছন পিছন।
তারপর ডাক্তার দেখানো শেষে তারা বাসায় ফিরল। রুমা তার শাশুড়ির খোঁজ খবর রাখতে ভীষণ ভাবে অপারগ।
আমার প্রশ্ন এমন কেন হয়???
কেন রুমারা শাশুড়িকে নিজের মা মনে করতে পারেনা???
তারা কি একদিন শাশুড়ি হবে না??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



