somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: আশৈশব অপছন্দের বাপজান - ২

২১ শে জুন, ২০১০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাস্টার মশাই আমাকে খুব একটা ভালচোখে দেখতো না । জিজ্ঞাস করলো, কীরে ঝন্টু তোর বাবাকে রিপোর্ট কার্ড দেখাইছিলি তো? কী বলছেন উনি?
আমি গুড বয়ের মত মাথা নত করে, হু করি ।

সপ্তাহ দুই পরে বিকাল বেলা সবে মাত্র চিভি অন করলাম । নতুন একটা কার্টুন । আব্বার ফিরতে দেরী হয় কিন্তু সেইদিন আব্বা আগে আগেই বাড়ি ফিরেছে ।

ঘটনা কি? দুপুরে স্কুলে গিয়েছিল খোঁজ নিতে কেন তার হাতে পরীক্ষার রিপোর্ট আসে নাই । মাস্টার সা'ব অবাক । আপনি বোধ হয় ভুলে গেছেন । ঝন্টু তো সিগনেচার দিয়ে অনেক আগেই জমা দিয়েছে ।

বুঝতে দেরি হয়নি আসল ঘটনা । লালমোহনের মত টকটকে চোখ নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকলো বাপজান। আমাকে কয়েদ করা হলো বড় ঘরে । দু'পাশের দরজা বন্ধ ।

আমার পিঠে সেদিন চাবুকের মত বেতের আঘাত বর্ষন করা হল, যেন একশ'মাইল বেগে কালবৈশাখী তান্ডব । রাগ কমলো না তাতেও, চেঁচায়ে বলতে লাগলো মাকে,

তোমার ঝন্টুর ভাত বন্ধ । একে গ্রামে হালচাষ করতে পাঠায়ে দিব ।টীচার দিয়ে পড়াই । রক্ত পানি করা ইনকামের পয়সা দিয়ে মানুষ হবে সেই ইচ্ছায় আর শেষে কিনা আমার ছেলে কিনা একটা চোর, একটা বেঈমান!

এভাবে বাপের ইচ্ছার কাছে মাথা নত করতে করতে দিন চলেছে । রেজাল্ট খুব ভাল হয় না কিন্তু মোটামুটি চলে যায় । এইচএসসির রেজাল্ট কোন কারণে ভাল হয়ে গেছে । এটা হয়েছে কাল । আব্বা জিকির করছে আমাকে এমবিবিএস ডাক্তার বানাবে । সেই স্বপ্নটা প্রতিদিন যেন লাউগাছের লতাপাতা ছড়াচ্ছে প্রতিদিন ।

কিন্তু আমার ইচ্ছা অন্যকিছু পড়বো । কলেজ শেষ । বড় হয়েছি । মুক্তা, জহির, চশমা শফিক সিটি কলেজে পরীক্ষা দেবে ।

মা'র কাছে গিয়ে বললাম পরীক্ষা দিব না । ডাক্তারী পড়তে চাই না। আমি সিটি কলেজে পড়বো । মা জীবরাইলের মত বাণী যথারীতি আব্বার কানে পৌছালো ।

আব্বা ইনডাইরেক্ট ফ্রীকিকে ওস্তাদ । আমাকে শোনায়ে শোনায়ে মাকে ঝাড়া শুরু করলো, ঝন্টুরে বলবা এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়া ঠিক মতো পড়তে । আমি ফর্ম আনছি । জমা দিবে পরীক্ষা দিবে । ব্যস । বেশি বুঝলে বাসায় থাকার দরকার নাই । বনের মহিষ তাড়ানো আমার সংসারে চলবেনা ।

জর্জ ওয়াশিংটন না কে যেন বলেছিল, লাইফ ইজ এ কম্প্রোমাইজ । আমি ঠান্ডা মাথায় চিন্তা করে এতে রাজি হয়ে যাই । পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটে । বাপজান সেই রাতে হরলিক্সের বয়াম কিনে আনে । রাত জেগে পড়া শোনা করি সেজন্য দামী মোরগ মার্কা চাইনিজ মশার কয়েল ।

হয়তো চোখ বুজলেই দেখতে পাচ্ছিলো, দেশের বাড়ির সবাই বলছে ডাক্তারের বাপ । সহকর্মীরা সব বলছে ইদ্রিস সা'ব আসলেই একটা কাজের কাজ করেছে ।

পরীক্ষার দিন আব্বা নিজে আমাকে নিয়ে গেল কেন্দ্রে, কপালে সুরা ইয়াসিন পড়ে ফু দিয়ে বললো, খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিস, সহজ গুলার আনসার আগে অলওয়েজ । ভুলে গেলে, ইন্না লিল্লাহি... পড়বি তিনবার ।

(চলবে..)
প্রথম পর্ব: Click This Link
তৃতীয় পর্ব: Click This Link
চতুর্থ পর্ব: Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৪
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×