somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: আশৈশব অপছন্দের বাপজান - ৩

২১ শে জুন, ২০১০ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরীক্ষা শুরু হলো । পরীক্ষার খাতায় আমি কিছুই লিখলাম না । লিখবো কেন? পেন্সিল দিয়ে একটা গরু আকলাম । এক্সামিনার শিওর হার্টফেল করবে । ভাববে কমন পড়ে নাই। মাথা খারাপ হয়ে গেছে ।

দুরে একটা মেয়ে পেন্সিল কামড়ে লিখে চলেছে । বড় কাল চোখ, লম্বা চুল ক্লিপে আটকানো । অবসরে তাকে দেখলাম মন ভরে । বড় কৌতুহল হচ্ছিলো, আব্বা এখন বাইরে কী করছে?

ঘন্টা পড়েছে । পরীক্ষা শেষে বের হতেই দেখি বাপজান ডাব কেটে নিয়ে দাড়িয়ে আছে । মোলায়েম সুরে জিজ্ঞেস করলো, ঝন্টু, কেমন হয়েছে পরীক্ষা?

আমি বললাম খুব ভাল । ডাবের মিষ্টি পানি চুমুক দিতে দিতে বললাম, সবগুলাই কমন আসছে । ইনশাল্লাহ! হয়ে যাবে।

সিটি কলেজে না অবশেষে ইউনিভার্সিটিতে ঢুকেছি । কমার্সের সাবজেক্ট । বাপ মহা অখুশী । তার বন্ধু লতিফ সা'বের ছেলে ইকোনমিক্সে ঢুকেছে ।আর অফিসের পিয়নের ছোট ছেলেটাও বুয়েটের ইলেক্ট্রিক্যালে ।

আব্বা বরাবরের মতই খ্যাচ খ্যাচ করে । সকাল বিকাল কলের গান বাজে এ' সব পড়ে লাভ নাই । নতুন করে ফর্ম আনতে হবে । এক বছর ড্রপ গেলে লাইফের কী? পরের বছর ডাক্তারীতে টিকতে হবে । এইসব খেলাধুলা বন্ধ ।পুরা মনোযোগ দিতে হবে । ফাইনাল কথা ।

এক দোস্তকে বললাম । আমারে বাচা ।এই বাড়ি থেকে ভাগতে চাই । অন্য কোথায় যাই বলতো? হলে তো সীট পাওয়া টাফ ।

সে বললো বিষয় না । তুই জাসদের মেসে ওঠ । নিউমার্কেটের পাশে ভাড়া করা মেস । উঠবি? সেখানে আরো আট দশটা ছেলের সাথে উঠলাম ।মফস্বলের অধিকাংশ । কাজ হলো সকাল বিকাল মিছিল করা । চিল্লায়ে বেড়ানো, "অমুক ভাইয়োর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে" ইত্যাদি , রাতে গোটা পঞ্চাশ পোস্টার লাগানো আর মধুর ক্যান্টিনে হাজিরা দেয়া । কিন্তু একটা সমস্যা রয়ে গেল ।

পকেটে একটা টাকাও নাই । বাসায় তো ফিরে যাবো না । মা'কে ভজাতে পারলে ছুতায় অছুতায় পঞ্চাশ টাকার নোট পাওয়া যেত। এখন তো সে উপায় নাই ।

একটি টিউশনি করতাম আজিমপুরে । চলে গেছে । জমানো টাকাও শেষ । আজিজ সুপার মার্কেটে হালিম ভাইকে বলে রাখছি ।

সে বললো, বাংলা মিডিয়ামে টিউশনি দেয় না কেউ । ম্যাপল লিফ এর একটা ছাত্রী আছে ।পড়াতে পারবা? ভাল পোষাক যোগাড় করে দিব । বলতে হবে তুমি বুয়েটের, আর তিন বছর ধরে ইংলিশ মিডিয়ামে পড়াও । পারবা না?

(চলবে...)

প্রথম পর্ব: Click This Link
দ্বিতীয় পর্ব: Click This Link
চতুর্থ পর্ব: Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ রাত ৯:০৬
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×