আজ এক অদ্ভুত স্বপ্ন দেখলাম..
০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ঘুমিয়েছি সকাল হবার পর । এমনই গভীর ঘুম ছিল যে জন্য মোবাইলে দেয়া এলার্মও কানে যায়নি আর ১০টার আবৃত্তির কাসেও যাওয়া হয়নি । আমি দেখলাম এক আজব স্বপ্ন...
স্বপ্নটা ছিল এরকম..
আমি আর আব্বু চট্টগ্রামে গিয়েছি বেড়াতে । সেখানে পতেঙ্গা সী-বিচে উপস্থিত হলাম প্রায় সন্ধ্যার দিকে । দিনের আলো তখনও ছিল । সাগরের তীরে পৌছাতেই আমি খুশিতে ঝাপিয়ে পড়লাম পানিতে । দক্ষ সাঁতারুর মত আনন্দে সাঁতার কেটে যাচ্ছি অথচ বাস্তবে আমি কিন্তু সাঁতার জানি না মোটেও । আমার সাথে প্রচুর লোক সাঁতার কাটছিল । আমার জানা মতে, দিনের আলো না থাকলে সাগরের পানি একটু কালোই দেখায় । কিন্তু আমি লক্ষ করলাম পানিটা যেন একেবারে কুচকুচে কালো এবং সবচেয়ে বড় কথা দুর্গন্ধময় ! সাগরের পানি কেনই বা বুড়িগঙ্গার মত কালো হয়ে গেল তা নিয়ে আমার কোনোই মাথাব্যাথা নেই । সেই নোংরা পানিতে আমি অবলীলায় সাঁতার কেটে যাচ্ছি কোন বিকার ছাড়াই ...
অনেকদিন থেকেই আমার সমুদ্রে বেড়াতে যাওয়ার শখ । তাই হয়তো স্বপ্নে সমুদ্র দেখেছি । কিন্তু অবাক করা বিষয় কেন সাগরের পানি কেন নদীর মত দূষিত হবে..?
স্বপ্ন নিয়ে আমি একটু বেশিই মাতামাতি করি । কারণ আমার দেখা সব অদ্ভুত স্বপ্নের ৫০% একেবারে সত্যি হয় অথবা ৫০% একেবারেই বিপরীত হয় । জানি না এই স্বপ্নটা দেখা আমার জন্য কি ফল বয়ে আনে..
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১১ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন