somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Whistle of Train

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভোর থেকেই ঝুম বৃষ্টি, আমার টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দে গির্জার ঘণ্টা ধ্বনি শুনতে পেলাম না। ঠিক ৫টায় ঢং ঢং করে বেজে ওঠা সেই ঘন্টায় কি যেন এক অদ্ভুত গাম্ভীর্যে ভরা নিরবতা আমার মনটাকে ঘিরে ধরে । আমি যে খুব সকালে উঠি তা কিন্তু নয়, আসলে আমি নিশাচর। রাত জেগে পড়াশোনা করে সকাল ৬ কি ৭ টায় ঘুমাতে যাই । আমাদের বাসার কাছ দিয়েই বোধহয় তেজগাঁও রেলস্টেশন । তাই প্রায় সময়ই রেলগাড়ির হুইসেল শোনা যায়। তবে সদ্য ভোর হওয়া সময়টায় ট্রেনের শব্দ যেন আমার প্রতিটা ইন্দ্রিয়কে নাড়া দিয়ে যায় । যখনই ভোরের এই হুইসেল শুনি, তখনই মনে হয় আমি যেন দাঁড়িয়ে আছি একটা মহা ব্যস্ত স্টেশনে , আমার চারপাশে হরেক রকমের মানুষ - কাচ্চা বাচ্চা বুড়ো জোয়ান এদিক থেকে ওদিকে ছুটে বেরাচ্ছে প্লাটফরমে ঠিক সময়ে ট্রেনটি ধরার জন্য। আর আমি একটা লাগেজ নিয়ে হাতে টিকেট কিছুটা অনিশ্চয়তায় এদিক ওদিক তাকাচ্ছি আর অপেক্ষা করছি আমার ট্রেনটা কখন আসবে। কেন জানি ট্রেনের কথা ভাবলেই মনে হয়, আমাকে একা ছেড়ে দিলে জীবনেও ঠিক ট্রেনটায় উঠতে পারব না , ভুল ট্রেনে উঠে হারিয়ে যাব অন্য কোথাও । অথচ আমার তো প্রায়ই হারাতে ইচ্ছা করে । মনে হয় সবার কাছ থেকে হারিয়ে গিয়ে আবার নিজের মত করে জীবনটা শুরু করি, যেখানে কেউ আমাকে চিনবে না । অথচ রেলস্টেশনে দাঁড়িয়ে হারানর কথা ভাবলে গলা শুকিয়ে আসে । কি দ্বন্দ্বই না আমার মনের ভিতর !
আর রেল ভ্রমনের কথা ভাবলেই আমার চট্টগ্রামের কথা মনে হয়। কারন আমি যতবারই ট্রেনে চড়েছি, ততবার শুধু চট্টগ্রামেই গিয়েছি । আর চট্টগ্রাম মানে .... স্মৃতির দুরন্ত আনাগোনা । আমার কাছে চট্টগ্রাম মানে শীতকাল, কুয়াশা মাখা সকালে বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের উপর ২নং গেটে ওর সাথে বসে খিচুরি খাওয়ার স্মৃতি, চট্টগ্রাম মানে ওকে কান্না চেপে বিদায় বলা আর চট্টগ্রাম মানে আমার "মুন" । প্রথম ওর প্রেমে পড়ার ৩ বছর পার হয়ে গেছে, আর ওকে হারিয়েছি ৭ মাস হল, কিন্তু বুঝতে পারি আমি ওকে এখনো ভালবাসি ঠিক সেভাবে যেমন ভালবেসেছিলাম ৩ বছর আগে। সময় অসময়ে ওর স্মৃতি কিছু চোখের জলই দিতে পারে আমাকে এখন । সামান্য একটা ট্রেনের হুইসেল শুনে আমার মন স্মৃতির এ গলি অ গলি পার হয়ে ঠিকই ওর কাছে গিয়ে হাজির হয় । জানি না ও এভাবে আমাকে কখনও মনে করে কিনা । কখনও জানতে পারব না ওর মনের সত্যটা কি ছিল ।
তবুও ...
প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×