somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারে বিজ্ঞাপন?! আমি ঘোর বিরোধী

১৮ ই জুন, ২০০৮ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'দিন অনুপস্থিত থাকায় এবিষয়টি দেরীতে নজরে আসে। দেখি সামহোয়ারে বিজ্ঞাপন প্রকাশের সব আয়োজন সমাপ্ত।

আমি সামহোয়ারে বিজ্ঞাপন প্রবর্তনের ঘোরতর বিরোধী।
যেদিন ঘুরে আসেন আর সিনেপ্লেক্স-এর বিজ্ঞাপন দেয়া হয়েছিল, সেদিন থেকেই খটকা জারি আছে।

আমি আশ্চর্য হয়েছি দুএকজন বাদে ব্লগাররা অকুণ্ঠচিত্তে এর সমর্থন দিয়েছেন। সম্ভবত কর্তৃপক্ষও ভাবেননি এরকম নিরঙ্কুশ সমর্থন তারা পাবেন। কর্তৃপক্ষ চাতুর্যের সঙ্গে ইন্ডিভিজুয়াল ব্লগারদেরও বিজ্ঞাপনের রেভিনিউ অর্জনের টোপে ফেলেছেন।

কর্তৃপক্ষের বাসনা ও ব্লগারদের মতের ওপর শ্রদ্ধা রেখেই কয়েকটি প্রশ্ন তুলতে চাই:

প্রথম প্রশ্ন: এতদিন বিজ্ঞাপন ছাড়া কীভাবে চলছিল?
দ্বিতীয় প্রশ্ন: সামহোয়ার বোঝা হয়ে দাঁড়ালে টিকে থাকার জন্য ব্লগারদের দ্বারস্থ হবার আগেই বিজ্ঞাপনের দ্বারস্থ হতে হলো কেন?
তৃতীয় প্রশ্ন: সাইবারপরিসরকে ঘিরে যখন বিজ্ঞাপন ও অন্যান্য প্রভাবমুক্ত বিকল্প মি্ডিয়ার ভাবনা পোক্ত হচ্ছে, তখন নিজ-হাতে-তৈরী বিকল্প মিডিয়ার গলা টিপে ধরার অধিকার কর্তৃপক্ষের শেষপর্যন্ত আছে কিনা? এরকম ব্লগের প্রকৃত মালিক ব্লগাররাই, কর্তৃপক্ষ এখানে উদ্যোক্তা ও মডারেটর মাত্র।
চতুর্থ প্রশ্ন: কর্তৃপক্ষ কি সামহোয়ারকে এখন আর বাঁধ ভাঙ্গার আওয়াজ তোলার মাধ্যম হিসেবে ভাবছেন না? ব্লগাররাই বা এর উদ্দেশ্যকে কীভাবে মূল্যায়ন করেন? সামহোয়ার কি নীতিগতভাবে একটি বারোয়ারি কিছুতে পরিণত হতে চায়?

আমি কেবল দ্বিতীয় প্রশ্নের সুবাদের একটি তথ্য দিতে চাই যে, সাইবারপরিসরে বিদ্যমান শক্তিশালী বিকল্প মিডিয়াগুলো যখন দ্রুত জনপ্রিয় হতে থাকে এবং এর ফিচার বাড়তে বাড়তে একটি বিরাট প্রকল্পে পরিণত হয়, তখন এর খরচ মেটানোর জন্য সদস্যদেরই দ্বারস্থ হচ্ছে কর্তৃপক্ষ। আমি এক্ষেত্রে জিনেটের (http://www.zmag.org/znet) উদাহরণ দিতে পারি, যেখানে নোম চমস্কি বা অরুন্ধতী রায়ের লেখা নিয়মিত ছাপা হয়। বছরখানেক আগে তারা ক্রমবর্ধমান সাইটটিকে ঢেলে সাজায় এবং সাইটটি চালানোর খরচ মেটাতে তারা সদস্যদের আহ্বান করে এগিয়ে আসার। এজন্য তারা 'সাসটেইনার' বলে একটি কর্মসূচি চালু করে যেখানো সদস্যরা সাসটেইনার হবেন মাসিক এক ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়ে এবং অর্থের পরিমাণ অনুসারে তারা বিশেষ সদস্য হিসেবে বিভিন্ন সুযোগ পেয়ে থাকবেন (এরকম মর্যাদাসম্পন্ন একটি সাইটে তারা নিজেদের ব্লগ, লেখা, ছবি ছাপাতে পারবেন, ফ্রন্টপেজে সাসটেইনারদের একটি আলাদা কর্নার থাকবে ইত্যাদি)।

আমার পরামর্শ, সামহোয়ার যদি কর্তৃপক্ষের কাছে বোঝা হয়, তবে ব্লগারদের কাছ থেকে চাঁদা নিন। এই খরচ কোনো সমস্যাই নয়।

আর বিজ্ঞাপন যদি একবার শুরু হয়, তবে ব্লগের মতপ্রকাশের স্বাধীনতার কী দশা হবে, তা মাহবুব সুমনসহ কেউ কেউ বলেছেন। চমস্কি বলেছিলেন, মেইনস্ট্রিম মিডিয়ার কাজ হলো বিজ্ঞাপনদাতাদের কাছে অডিয়েন্সকে বিক্রি করা। বিজ্ঞাপন চালু হলে সামহোয়ারের ভূমিকাও একইরকম হবে। তখন কোনো কোনো ব্লগার হয়তো বিকল্প মিডিয়ার খোঁজে অন্যত্র চলে যাবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ সকাল ৯:১১
৮৩টি মন্তব্য ৩৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×