হ্যা আমি জানি সে অনেক দুরে, প্রতিদিন দেখা হয় ক্যাফেটেরিয়াতে....
কি সেলুকাস তাই না ?
হ্যা আমি জানি প্রতি রাতে ঘুমাতে যাবার আগে শুধু তোমাকেই ভাবি....আর তুমি....হ্যা আমি হয়ত সেটাও জানি....কি অবাক হচ্ছো তাই না.....?
জানো অনেক চেস্টা করি এই সব এলোমেলো ভাবনা গুলো তারাতে.....কিন্তু পারলাম কই বলো.......
এ্যাই তুমি কি শুনছো ..........?
"আসলেই কি তোমার শোনার কথা........"
আসলে আমি কি কোনো চেষ্টা করেছি.......আচ্ছা যেচে কথা বলা কি আসলে কোনো চেষ্টার মাঝে পরে বলো? ফেবুতে আমার সেই স্টেটাসটা দেখেছিলে....আরে তুমিতো আমার ফ্রেন্ড লিস্টেই নাই দেখবে কিভাবে....আচ্ছা আবার হোক,
আজকে আর কিছুতেই মন বসবেনা, কোন কাজেই
"না না কিছু হয়নি আমার''.....
সে'ত দেখতেই পাচ্ছি, ভালো আছ...
তবু তোমার একটু ভালো না থাকার খবর,
একটুকরো কালো ছায়ায় ঢাকা তোমার মুখ,
আমায় যে বড্ড বেশী ভাবায়.....
'যাহ কি সব মিছে কল্পনা,
জানি কখনো পৌছবেনা, কখনোই জানবেনা..
"আমার এইসব না বলা অনুভুতির কথা....
শুধু বলবো.....
'ভালো থেকো প্রিয়তমা..........'
এই স্টেটাসটা কেন দিয়ে ছিলাম জানো, তোমার অসুস্থতার খবর শুনে ....
কি অবাক হচ্ছো, আমি জানলাম কি ভাবে তাইনা .........?
তুমি কি জানো, সিজোফ্রোনিয়া রুগিরা নিজেই নিজের মনে মনে কথা বলে..
আমিও কি ...........?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


