ঢাকা, ২৭ মার্চ : প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর লিখিত পাঁচটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে হোটেল রূপসী বাংলায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জি-৯ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের উদ্যোক্তা।
গ্রন্থ পাঁচটি হলো: ডেমোক্রেটিক লিডার খালেদা জিয়া (ইংরেজি), সংগ্রামী নে...ত্রী খালেদা জিয়া, স্টেটসম্যান জিয়াউর রহমান (ইংরেজি), রাষ্ট্রনায়ক জিয়া ও চট্টগ্রাম পলোগ্রাউন্ড লুণ্ঠন।
জি-৯ সুত্রে জানা গেছে, পাঁচটি গ্রন্থের মধ্যে চারটি সম্পাদনা করেছেন প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমান। আর ‘চট্টগ্রাম পলোগ্রাউন্ড লুণ্ঠন’ গ্রন্থটির লেখকও শফিক রেহমান।
জি-৯ এর একজন কর্মকর্তা বার্তা২৪ ডটনেটকে জানান, তারা দুই সপ্তাহ আগে হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান করার জন্য বুকিং দিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে হোটেল কতৃপক্ষ বুকিং বাতিল করে দেয়। কারণ হিসেবে তারা জানায় সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তির অনুষ্ঠানের কারণে তারা জি-৯’র বুকিং বাতিল করতে বাধ্য হয়েছে।
জি-৯’র ওই কর্মকর্তা বলেন, “আমরা পরে রূপসী বাংলা হোটেল বুকিং দিই। অনুষ্ঠানের জন্য সব আয়োজন চূড়ান্ত হয়েছিল। আমরা রাতে ভেন্যু দেখতে যাই। এ সময় রূপসী বাংলার ক্যাটারিং সেলস এক্সিকিউটিভ মোশাররফ হোসেন আমাদের ফোন করেন। ফোনে তিনি বলেন, ‘সম্ভবত আপনাদের অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। আমাদের বলা হয়েছে আপনাদের বইগুলো সকাল দশটার মধ্যে একটি গোয়েন্দা সংস্থায় জমা দিতে হবে। তারা দেখবেন বইগুলিতে কী লেখা আছে’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


