টাইম ম্যাগাজিনের ৫ই এপ্রিল, ১৯৭১ ----রাতের বেলায় অনেক জায়গাতেই বাঙালীদের স্বাধীনতার স্লোগান জয় বাংলা শোনা যাচ্ছিলো, কিন্তু পরক্ষণেই সেনাদের মেশিনগানের ব্রাশ ফায়ার স্তব্ধ করে দিচ্ছিলো সেই স্লোগানকে"।
বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের ৫ই এপ্রিল, ১৯৭১
Click This Link
The World: Pakistan: Toppling Over the Brink এপ্রিল ৫, ১৯৭১
উদ্ধৃতি
Until last week, Pakistan's political leaders seemed on the verge of settling their differences. Then, in rapid order, three events carried the nation over the brink of violence. In Chittagong, a mob surrounded West Pakistani troops unloading supply ships. Where the first shots came from is unclear, but when the troops opened fire, 35 Bengalis were killed. Their political leader, Sheik Mujibur Rahman, called a general strike to protest. Then, Yahya Khan outlawed Mujib and his Awami League Party as "enemies of Pakistan" and ordered the armed forces to "do their duty."
গত সপ্তাহ পর্যন্ত মনে হচ্ছিলো পাকিস্তানের রাজনীতিতে সৃষ্ট অচলাবস্থা বোধহয় কেটে যাবে শান্তিপূর্ণভাবেই। কিন্তু তার পর এক নিমেষে পালটে গেলো সবকিছুই। তিনটি ঘটনা পূরো দেশকে যুদ্ধের দ্বারে নিয়ে এসেছে। চট্টগ্রামে পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনী যখন জাহাজ থেকে রসদ ও অস্ত্র খালাশ করছিলো, বাঙালী জনতা তাদের ঘিরে ফেলে। সৈন্যরা গুলি চালায়, এতে ৩৫ জন বাঙালী মারা যায়। এর প্রতিবাদে বাঙালীদের নেতা শেখ মুজিবুর রহমান সারা দেশে সাধারণ ধর্মঘট ডাকেন। এর অব্যবহিত পরেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মুজিব ও তার দল আওয়ামী লীগকে "পাকিস্তানের শত্রু" বলে ঘোষণা দেন। ইয়াহিয়া খান সেনাবাহিনীকে নির্দেশ দেন তাদের "দায়িত্ব পালন" করতে।
উদ্ধৃতি
In Dacca, army tanks and truckloads of troops with fixed bayonets came clattering out of their suburban base, shouting "Victory to Allah," and "Victory to Pakistan." TIME Correspondent Dan Coggin, who, along with other newsmen, was subsequently expelled from Pakistan, reported: "Before long, howitzer, tank artillery and rocket blasts rocked half a dozen scattered sections of Dacca. Tracers arced over the darkened city. The staccato chatter of automatic weapons was punctuated with grenade explosions, and tall columns of black smoke towered over the city. In the night came the occasional cry of 'Joi Bangla [Victory to Bengal],' followed by a burst of machine-gun fire."
ঢাকার সেনানিবাস থেকে সেনাবাহিনীর ট্যাংক আর ট্রাক ট্রাক সশস্ত্র সেনা বেয়নেট উদ্যত রাইফেল হাতে বেরিয়ে আসে। "আল্লাহু আকবর" আর "পাকিস্তান জিন্দাবাদ" স্লোগান দিয়ে এসব পাকিস্তানী সেনা ঝাঁপিয়ে পড়ে বাঙালিদের ওপর। টাইম পত্রিকার সাংবাদিক ড্যান কোগিন এসময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি জানান, "অল্প পরেই ঢাকার প্রায় ৬/৭টি জায়গায় হাউইটজার কামান, ট্যাংক, আর রকেটের গোলা নিক্ষেপ শুরু হয়। থেকে থেকে গ্রেনেড বিস্ফোরণ আর স্বয়ংক্রিয় অস্ত্রের শব্দ শোনা যেতে থাকে। শহরের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়া হয়, ধোয়ার কুণ্ডলী ছেয়ে ফেলে পুরো শহরকে। রাতের বেলায় অনেক জায়গাতেই বাঙালীদের স্বাধীনতার স্লোগান জয় বাংলা শোনা যাচ্ছিলো, কিন্তু পরক্ষণেই সেনাদের মেশিনগানের ব্রাশ ফায়ার স্তব্ধ করে দিচ্ছিলো সেই স্লোগানকে"। এর পর পাকিস্তান সরকার ড্যান কোগিন সহ অন্যান্য পশ্চিমা সাংবাদিককে পাকিস্তান থেকে বহিস্কার করে।
উদ্ধৃতি
The army ordered a strict 24-hour curfew in Dacca, with violators shot on sight. But soon the Free Bengal Revolutionary Radio Center, probably somewhere in Chittagong, crackled into life. Over the clandestine station. Mujib proclaimed the creation of the "sovereign independent Bengali nation," and called on its people to "resist the enemy forces at all costs in every corner of Bangla Desh." The defiant words, however, lacked military substance. At 1:30 a.m. the following day, soldiers seized the sheik in his home.
.
সেনাবাহিনী ঢাকায় ২৪ ঘণ্টার কার্ফিউ ঘোষণা করে। দেখামাত্র সবাইকে গুলি করে হত্যা করার আদেশ দেয়া হয়। কিন্তু ২৫ মার্চের সেই রাতেই চালু হয়ে যায় স্বাধীনবাংলা বেতার কেন্দ্র। গোপন সেই বেতার কেন্দ্র থেকে মুজিবের বক্তৃতা প্রচারিত হয়, যাতে মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু মুজিবের এই কণ্ঠকে সেনাবাহিনীর আক্রমণ স্তব্ধ করে দেয়। রাত দেড়টার দিকে সেনাবাহিনী মুজিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
http://www.sachalayatan.com/ragib/30037

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



